শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জলবায়ু পরিবর্তনের ক্ষতি কাটিয়ে উঠতে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর কপ৩১ জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে নিউজ পোর্টালগুলোকে দায়িত্বশীল হওয়ার আহ্বান বৈশ্বিক জলবায়ু ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৫ জরুরি প্রস্তাব তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে অংশ নিলেন জুবাইদা রহমান জলবায়ু সহনশীল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তহবিলের ৫০ শতাংশ অভিযোজনে দেওয়ার আহ্বান অস্ট্রেলিয়ার কাছে বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইল বাংলাদেশ ঢাবির এস এম হলের ঐতিহ্য সংরক্ষণের আশ্বাস রাষ্ট্রপতির

আমিন জুয়েলার্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জয়া আহসান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশের খ্যাতিমান অভিনেত্রী জয়া আহসান  আমিন জুয়েলার্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল-৭, ব্লক-বিতে অবস্থিত আমিন জুয়েলার্সের ফ্ল্যাগশিপ স্টোর পরিদর্শন করেন তিনি।

জয়া আহসান আমিন জুয়েলার্সের সঙ্গে তার নতুন পথচলার অনুভূতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন। তিনি ব্র্যান্ডটির সৃজনশীল ডিজাইন, গুণগত মান এবং ঐতিহ্যের প্রতি তার আস্থার কথা তুলে ধরেন।

প্রায় ৫৯ বছর ধরে বাংলাদেশের জুয়েলারি ইন্ডাস্ট্রিতে আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত আমিন জুয়েলার্স, সময়োপযোগী নকশা ও উৎকৃষ্ট মানের গহনার জন্য সুপরিচিত। প্রতিষ্ঠানটির সঙ্গে জয়া আহসানের এই নতুন যাত্রা ব্র্যান্ডটিকে আরও সমৃদ্ধ করবে এবং গ্রাহকদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি করবে।

এই অংশীদারিত্ব শুধু একটি প্রচারণামূলক উদ্যোগ নয়, বরং এটি বাংলাদেশের ঐতিহ্যবাহী গহনার প্রতি মানুষের ভালোবাসাকে নতুনভাবে উদযাপনের একটি সুযোগ। জয়া আহসানের রুচিশীল ব্যক্তিত্ব ও ফ্যাশন সেন্স আমিন জুয়েলার্সের ব্র্যান্ড ইমেজকে আরও আকর্ষণীয় করে তুলবে।

আমিন জুয়েলার্স তাদের দীর্ঘ ইতিহাসের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন ঘটিয়ে, গহনা প্রেমীদের জন্য নতুন নতুন ডিজাইন নিয়ে আসছে। জয়া আহসানের সঙ্গে এই পথচলা ব্র্যান্ডটির এই নতুন অধ্যায়কে আরও উজ্জ্বল করবে।

এ প্রসঙ্গে আমিন জুয়েলার্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রতিষ্ঠানটির সঙ্গে জয়া আহসানের এই নতুন যাত্রা ব্র্যান্ডটিকে আরও
সমৃদ্ধ করার পাশাপাশি গ্রাহকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করবে।

এছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত অতিথি, গ্রাহক ও গহনা প্রেমীদের জন্য এক্সক্লুসিভ কালেকশনের প্রদর্শনী ছিল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মির্জা সাইদুল ইসলাম বেগ, সিনিয়র কনসালট্যান্ট – বিজনেস ডেভেলপমেন্ট, আমিন জুয়েলার্স লিমিটেড, এবং আমিন জুয়েলার্সের বিজ্ঞাপন সহযোগী প্রতিষ্ঠান অ্যাডপেরিয়েন্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আশরাফুল আলম।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর