বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণ’ ট্রাম্পের চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান খামেনির

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৪ জুন, ২০২৫, ৪:২৭ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দেয়া পরমাণু চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। সেই সঙ্গে প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেছেন, তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ত্যাগ করবে না।

নতুন পরমাণু চুক্তির লক্ষ্যে চলমান আলোচনার ধারাবাহিকতায় গত শনিবার (৩১ মে) ইরানকে পরমাণু চুক্তির লিখিত প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। প্রস্তাবে ট্রাম্প প্রশাসনের প্রধান দাবি, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে হবে। যে দাবি শুরু থেকেই নাকচ করে আসছে তেহরান।

মার্কিন পরমাণু চুক্তির প্রস্তাবের প্রতিক্রিয়ায় সেই বিষয়টাই আরও একবার স্পষ্ট করলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। বুধবার (৪ জুন) ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির স্মরণানুষ্ঠানে এক ভাষণে তিনি বলেন, মার্কিন পরমাণু প্রস্তাব আমাদের জাতির আত্মনির্ভরশীলতার বিশ্বাস ও সক্ষমতা নীতির সাথে সাংঘর্ষিক।

খামেনি আরও বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টি ইরানের জ্বালানি স্বাধীনতা অর্জনের মূল চাবিকাঠি। স্বাধীনতা মানে আমেরিকা ও আমেরিকার মতো দেশগুলোর কাছ থেকে সবুজ সংকেতের জন্য অপেক্ষা না করা। তিনি আরও বলেন, ‘মার্কিন প্রস্তাব ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আদর্শের সম্পূর্ণ বিরোধী।

এর আগে ইরানের সাথে আলোচনায় আমেরিকান প্রতিনিধি দলের নেতৃত্বদানকারী মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখার বিরোধিতা করছেন এবং এটিকে “লাল রেখা” বলে অভিহিত করেছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর