বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

টেইলর সুইফটের বিয়ের ‘ময়লা’ ১০০ ডলারে বিক্রি, কিনলেন ভক্তরা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৮:৫৫ অপরাহ্ন

তারকাদের ঘিরে ভক্তদের কত রকম পাগলামিই না থাকে! তাই বলে প্রিয় তারকার বিয়ের আবর্জনা কিনছেন ভক্তরা, এতোটাও পাগলামি কেউ আশা করে না হয়তো। কিন্তু সেটাই ঘটেছিলো টেইলর সুইফটের বিয়েতে। সম্প্রতি এই গায়িকা বিয়ে করেছেন। আর তার বিয়ের আবর্জনা সব কিনে নিয়েছেন ভক্তরা!

মার্কিন পপ তারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসির রাজকীয় বিয়েকে ঘিরে আলোচনায় এসেছে এই ভিন্ন ঘটনাটি। বিয়ের ভেন্যুর আশপাশ থেকে সংগ্রহ করা বিভিন্ন ‘আবর্জনা’ বিক্রি করে সাড়া ফেলেছেন নিউইয়র্কের শিল্পী জাস্টিন গিগনাক। অবাক করার বিষয় হলো, এসব স্মারক কিনতে ১০০ ডলার পর্যন্ত খরচ করছেন ভক্তরা।

নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনের আশপাশ থেকে গিগনাক সংগ্রহ করেন একটি রিং পপ ক্যান্ডি, একটি ফেলে রাখা এয়ারপড, এমনকি একটি ওভুলেশন টেস্ট কিটও। পরে এসব জিনিস স্বচ্ছ প্লাস্টিকের কিউবে সংরক্ষণ করে বিক্রির জন্য তুলে ধরেন। গিগনাক জানান, তিনি ৫০টি ‘পকেট গার্বেজ’ কিউব তৈরি করেছেন, যার প্রতিটির দাম ২৫ ডলার। এছাড়া বড় আকারের কিউবের মূল্য রাখা হয়েছে ১০০ ডলার।

তবে তিনি স্পষ্ট করে বলেছেন, সংগ্রহ করা জিনিসগুলো সরাসরি টেইলর সুইফট, ট্রাভিস কেলসি বা তাদের অতিথিদের ব্যবহৃত- এমন কোনো নিশ্চয়তা তিনি দিতে পারেন না। তার ভাষায়, এগুলো শুধু বিয়ের দিন ভেন্যুর বাইরের এলাকা থেকে সংগ্রহ করা স্মারক। গত ২৫ বছর ধরে আবর্জনা সংগ্রহ করে শিল্পকর্ম তৈরির কাজ করছেন জাস্টিন গিগনাক। তার বিশ্বাস, মানুষ যে জিনিসগুলো ফেলে দেয়, সেগুলোর মধ্যেও সৌন্দর্য ও স্মৃতির মূল্য খুঁজে পাওয়া সম্ভব। স্থানীয় অনেকেই গিগনাকের এই উদ্যোগকে অভিনব ব্যবসায়িক কৌশল হিসেবে দেখছেন। তাদের মতে, টেইলর সুইফটের ভক্তদের কাছে তার সঙ্গে সম্পর্কিত যেকোনো স্মারকই বিশেষ মূল্য বহন করে। ফলে এসব ‘আবর্জনা’ও সংগ্রহযোগ্য স্মারকে পরিণত হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর