রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

অস্থায়ী যুদ্ধবিরতি প্রত্যাখ্যানের ইঙ্গিত রাশিয়ার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৯:০৬ অপরাহ্ন

ইউক্রেনের সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যানের ইঙ্গিত দিয়েছে রাশিয়া। গত সপ্তাহে সৌদি আরবে বৈঠকে বসেন ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। ওই বৈঠকে ইউক্রেন রাশিয়ার সঙ্গে ৩০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাবে রাজি হয়। এরপর থেকে রাশিয়ার প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছে দুই পক্ষ।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শীর্ষ পররাষ্ট্র নীতি কর্মকর্তা ইউরি উসাকোভ জানিয়েছেন ৩০ দিনের যে অস্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হচ্ছে, সেটি ইউক্রেনের সেনাদের যুদ্ধক্ষেত্রে স্বস্তি দেবে। এতে ইউক্রেনীয় সেনারা লাভবান হবে। আর তাই এই অস্থায়ী যুদ্ধবিরতিতে তারা আগ্রহী নয়।

তিনি দেশটির রাষ্ট্রয়াত্ত্ব সংবাদমাধ্যমকে বলেছেন, “আমি বলেছি এই যুদ্ধবিরতি আর কিছু নয়, এটি ইউক্রেনীয় সেনাদের জন্য একটি বিরাম বা অবকাশ। আমাদের লক্ষ্য হলো দীর্ঘমেয়াদি শান্তি চুক্তি। যেটি আমাদের দেশের বৈধ স্বার্থগুলোকে দেখবে। আমার কাছে মনে হচ্ছে, এই পরিস্থিতিতে ভুয়া শান্তি কার্যক্রমের কোনো প্রয়োজন কারও আছে।”

অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব আপনারা প্রত্যাখ্যান করছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি জানান, প্রেসিডেন্ট পুতিন এ ব্যাপারে রাশিয়ার অবস্থান বিস্তারিত জানাবেন।

এদিকে আজ বৃহস্পতিবার রাশিয়ার মস্কোতে গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। তিনি পুতিনের সঙ্গে বৈঠক করবেন। এরপরই জানা যাবে, অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে রাশিয়া কী সিদ্ধান্ত নিয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর