বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

৯৮ বছর বয়সী প্রবীণ নেতার পা ছুঁয়ে প্রণাম করলেন নরেন্দ্র মোদি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬, ৪:৫৮ অপরাহ্ন

পশ্চিমবঙ্গের মাটিতে প্রথমবারের মতো বিজেপি সরকারের শপথ নেওয়ার দিনে কলকাতায় এক ভিন্নধর্মী দৃশ্যের অবতারণা হলো। শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯৮ বছর বয়সী প্রবীণ বিজেপি নেতা মাখনলাল সরকার। 

তিনি দলের একেবারে শুরুর দিন থেকে বাংলার মাটিতে সংগঠন গড়ার কাজ করে গেছেন নীরবে। সেই মানুষটিকে দেখামাত্র এগিয়ে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি—জড়িয়ে ধরলেন, তারপর ঝুঁকে পড়লেন পায়ের কাছে। শিলিগুড়ির এই নিভৃতচারী প্রবীণ নেতার আশীর্বাদ নেওয়ার সেই মুহূর্ত অনুষ্ঠানের সবচেয়ে আলোচিত দৃশ্যে পরিণত হয়।

এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে মোদি লেখেন, ‘আজ শনিবার পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপি সরকার শপথ নেওয়ার এই ঐতিহাসিক মুহূর্তে ড. শ্যামাপ্রসাদ মুখার্জি এবং জাতির প্রতি, বিশেষত পশ্চিমবঙ্গের প্রতি তার চিরস্থায়ী অবদানের কথা স্মরণ করা আমাদের সকলের জন্য স্বাভাবিক। তার স্বপ্ন পূরণে কোনো প্রচেষ্টার কমতি রাখা হবে না।’

চিত্র

মাখনলাল সরকার প্রসঙ্গে মোদি জানান, কলকাতার শপথ অনুষ্ঠানে শ্রী মাখনলাল সরকারের সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়েছে তার। একজন নিষ্ঠাবান জাতীয়তাবাদী হিসেবে সরকার ড. মুখার্জির সঙ্গে কাজ করেছেন এবং তাঁর সফরসঙ্গী হিসেবে জম্মু ও কাশ্মীরে গিয়ে গ্রেপ্তারও হয়েছিলেন।

মোদি আরও জানান, মাখনলাল সরকার তার গোটা জীবন বিজেপির জন্য উৎসর্গ করেছেন এবং বাংলা জুড়ে দলের ভিত্তি সম্প্রসারণে অবদান রেখেছেন।

‘মানুষের মাঝে কাজ করে দলকে শক্তিশালী করা এমন অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব আমাদের দলে আছেন বলে আমরা বিজেপিতে গর্বিত’—বলেন প্রধানমন্ত্রী মোদি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর