শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী স্বপন

ইরানের বিপ্লবী গার্ডের নতুন প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ৮:৩৩ অপরাহ্ন

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল হোসেন সালামি নিহত হওয়ার পর বাহিনীর নতুন প্রধান হিসেবে মেজর জেনারেল মোহাম্মদ পাকপুরকে নিয়োগ দিয়েছেন আয়াতুল্লাহ আল খামেনি।

শুক্রবার (১৩ জুন) ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়, হোসেন সালামি নিহত হওয়ার পর আয়াতুল্লাহ আলি খামেনি মেজর জেনারেল মোহাম্মদ পাকপুরকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নতুন কমান্ডার হিসেবে নিযুক্ত করেছেন।

এছাড়া আয়াতুল্লাহ আল খামেনি সাবেক সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরির স্থলাভিষিক্ত হিসেবে সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল আবদুর রহিম মুসাভিকে দেশটির সশস্ত্র বাহিনীর নতুন প্রধান হিসেবে নিযুক্ত করেছেন।

নিয়োগ প্রদান সংক্রান্ত আদেশে (ডিক্রি) খামেনি ইহুদিবাদী সরকারের হাতে গৌরবময় ও মর্যাদাপূর্ণ শাহাদাতের জন্য মেজর জেনারেল বাঘেরির প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া নতুন কমান্ডারের প্রশংসনীয় সেবা এবং মূল্যবান অভিজ্ঞতা তুলে ধরেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর