বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

থাইল্যান্ড ভ্রমনে বিদেশিদের জন্য বাধ্যতামূলক নতুন নিয়ম

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন

থাইল্যান্ডে ভ্রমণ কিংবা অন্য যে কোনো কারণে প্রবেশ ইচ্ছুক বিদেশিদের জন্য আগামী ১ মে থেকে নতুন প্রবেশ নিয়ম চালু করেছে সে দেশের সরকার। নতুন নিয়ম অনুযায়ী, দেশটিতে প্রবেশের আগে ‘থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড’ (টিডিএসি) পূরণ বাধ্যতামূলক করা হয়েছে।

বৃহস্পতিবার ‘ভিজিট ইউক্রেন’ নামে ভ্রমণ বিষয়ক একটি পোর্টালের বরাতে জানা গেছে, থাইল্যান্ডে প্রবেশের আগে টিডিএসি ফরম পূরণ না করলে কাউকে দেশটিতে ঢুকতে দেওয়া হবে না। পরিবারের প্রতিটি সদস্যের জন্য আলাদা করে ফরম পূরণ করতে হবে।

এই ডিজিটাল কার্ডটি তৈরি করা হয়েছে যেন সীমান্তরক্ষীরা আগত বিদেশিদের গুরুত্বপূর্ণ তথ্য আগেভাগেই জানতে পারে এবং প্রবেশ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে পারে।

থাইল্যান্ডে প্রবেশ করতে চাইছেন—এমন সকল বিদেশি নাগরিকের জন্য এই কার্ড পূরণ বাধ্যতামূলক। ওই ব্যক্তি ভ্রমণের জন্যই হোক কিংবা ব্যবসা বা ট্রানজিট—যে কোনো উদ্দেশ্যে থাইল্যান্ডে প্রবেশ করলেই তাঁকে কার্ডটি পূরণ করতে হবে।

টিডিএসি-তে ব্যক্তিগত ও পাসপোর্ট সংক্রান্ত তথ্য, ফ্লাইটের বিবরণ এবং থাইল্যান্ডে অস্থায়ী ঠিকানার তথ্য দিতে হবে।

এই কার্ড থাইল্যান্ড ইমিগ্রেশন ব্যুরোর ওয়েবসাইটে গিয়ে ভ্রমণের ৩ দিন আগের মধ্যে পূরণ করতে হবে। নিরাপত্তার স্বার্থে কার্ডটি পূরণ করে প্রিন্ট কপি সঙ্গে রাখা উত্তম।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর