বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

৩৯ দেশের অভিবাসীদের নিয়ে ট্রাম্পের নীতি বাতিল ফেডারেল আদালতে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত রায় দিয়েছেন যে, ট্রাম্প প্রশাসনের অধীনে ৩৯টি দেশের নাগরিকদের অভিবাসন-সংশ্লিষ্ট আবেদন নিষ্পত্তি স্থগিত রাখার নীতি বেআইনি ছিল। আদালতের মতে, এই নীতির কারণে হাজারো আবেদনকারী অযৌক্তিক আইনি অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। 

রোড আইল্যান্ডের প্রভিডেন্সে প্রধান মার্কিন জেলা বিচারক জন ম্যাককনেল শুক্রবার এ রায় ঘোষণা করেন। তিনি বলেন, মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) আফ্রিকা, এশিয়া, লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের ৩৯টি দেশের নাগরিকদের ক্ষেত্রে বৈষম্যমূলক ও আইনবহির্ভূত নীতি অনুসরণ করেছে।

মামলার তথ্য অনুযায়ী, গত নভেম্বর থেকে কার্যকর হওয়া কিছু নীতির ফলে ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার আওতাভুক্ত দেশগুলোর নাগরিকদের আশ্রয়, কর্মসংস্থান অনুমতি, গ্রিন কার্ড এবং নাগরিকত্ব সংক্রান্ত আবেদন প্রক্রিয়াকরণ স্থগিত হয়ে যায়। এ নিয়ে অভিবাসী সেবা সংস্থা ও শ্রমিক ইউনিয়নের একটি জোট গত মার্চে আদালতে মামলা করে।

ট্রাম্প প্রশাসন জাতীয় নিরাপত্তা ও অতিরিক্ত যাচাই-বাছাইয়ের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে এসব পদক্ষেপের পক্ষে যুক্তি দিলেও আদালত তা গ্রহণ করেননি। বিচারক ম্যাককনেল বলেন, আবেদনকারীরা কোনো নিয়ম লঙ্ঘন করেননি; বরং তাদের জন্মস্থানের ভিত্তিতেই আবেদনগুলো ঝুলিয়ে রাখা হয়েছে।

রায়ে আরও বলা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিরা কংগ্রেস প্রণীত অভিবাসন আইন এবং ইউএসসিআইএসের নির্ধারিত সব প্রক্রিয়া অনুসরণ করলেও সংস্থাটি দীর্ঘ সময় ধরে তাদের আবেদন নিষ্পত্তি করতে অস্বীকৃতি জানিয়েছে। এতে শুধু অভিবাসন আইনই নয়, প্রশাসনিক আইনও লঙ্ঘিত হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই রায় ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ আইনি ধাক্কা। একই সঙ্গে ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলোর হাজারো আবেদনকারীর জন্য এটি নতুন আশার বার্তা হয়ে এসেছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর