মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ইঞ্জিনে ‘আগুনের ইঙ্গিত’ ; ভারতের এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৫:৫০ অপরাহ্ন

ভারতের নয়াদিল্লি থেকে ইন্দোর শহরগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান ৩০ মিনিটেরও বেশি সময় ধরে আকাশে থাকার পর রাজধানীতে জরুরি অবতরণ করেছে।

আজ রোববার (৩১ আগস্ট) সকালের দিকে এ ঘটনা ঘটে বলে জানায় ভারতের বিজনেস স্ট্যান্ডার্ড।

সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, পাইলট বিমানের ডান ইঞ্জিনে ‘আগুন লাগার’ ইঙ্গিত পান। এরপর সকাল ৬টা ১৫ মিনিটের দিকে বিমানটি জরুরি অবতরণ করে। এতে ৯০ জনেরও বেশি যাত্রী ছিলেন।

টাটা গ্রুপের মালিকানাধীন বিমান সংস্থাটি বিস্তারিত প্রকাশ না করে জানিয়েছে, ‘৩১ আগস্ট দিল্লি থেকে ইন্দোরগামী ‘ফ্লাইট AI2913’ উড্ডয়নের কিছুক্ষণ পরেই দিল্লিতে ফিরে আসে। কারণ ক্রুরা ডান ইঞ্জিনে আগুন লাগার ইঙ্গিত পেয়েছিলেন।

এতে বলা হয়েছে, স্ট্যান্ডার্ড পদ্ধতি অনুসরণ করে ক্রুরা একটি ইঞ্জিন বন্ধ করে দিল্লিতে ফিরে আসেন এবং বিমানটি নিরাপদে অবতরণ করে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট Flightradar24 উপলব্ধ তথ্য অনুসারে, ‘A320 neo’ বিমান দিয়ে পরিচালিত ফ্লাইটটি দিল্লিতে ফিরে আসার আগে ৩০ মিনিটেরও বেশি সময় ধরে আকাশে উড়েছিল।

এয়ার ইন্ডিয়ার মতে, যাত্রীদের একটি বিকল্প বিমানে স্থানান্তর করা হয়। বেসামরিক বিমান চলাচল অধিদপ্তরকে ঘটনাটি সম্পর্কে যথাযথভাবে অবহিত করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে এয়ার ইন্ডিয়ার বিমানগুলো যান্ত্রিক সমস্যার সম্মুখীন হওয়ার ঘটনা মাঝে মাঝেই লক্ষ্য করা যাচ্ছে। সম্প্রতি আহমেদাবাদ শহরে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ‘ফ্লাইট-১৭১’ বিধ্বস্ত হয়ে ২৪২ জন আরোহীর মধ্যে ২৪১ জনই প্রাণ হারান।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর