রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৩০ জুন, ২০২৫, ৭:১৫ অপরাহ্ন

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার সাঙ্গারেড্ডিতে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। সোমবারের এ দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হন বলে জানিয়েছেন স্থানীয় দমকল কর্মকর্তারা। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

জেলার প্রধান দমকল কর্মকর্তা বি নাগেশ্বর রাও বলেন, আমরা এখন পর্যন্ত ১২টি মরদেহ উদ্ধার করেছি। ধ্বংসস্তূপে তল্লাশি চালিয়ে আরও মরদেহ খুঁজে দেখছি।

ভারতের বিভিন্ন শিল্পাঞ্চলে দুর্ঘটনা নতুন নয়। নিরাপত্তা বিধি উপেক্ষা এবং দুর্বল পরিকল্পনার কারণেই এমন ঘটনা বারবার ঘটে চলেছে বলে ধারণা করা হয়।

স্থানীয় টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, কারখানাটি থেকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ছে। বিস্ফোরণের ফলে ভবনের একটি বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি এক বিবৃতিতে বলেছেন, একাধিক মানুষের মৃত্যু গভীর শোক ও দুঃখজনক। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে আমরা ব্যবস্থা নিচ্ছি।

রাজ্যের শ্রমমন্ত্রী বিবেক ভেঙ্কটাস্বামী জানান, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা আহতদের উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলেও তিনি জানান।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর