সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

মনে হচ্ছিল পুরো দলকে ডুবালাম: মেসি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৬:৩৫ অপরাহ্ন

গ্রুপ পর্বে পেনাল্টি মিসের মহড়া নক আউট পর্বেও দেখালেন মেসি। তবে ভাগ্য ভালো শেষ পর্যন্ত ম্যাচটা হারতে হয়নি। অন্যথা নিজেকে কিভাবে মাফ করতেন লিওনেল মেসি। ২১ মিনিটে আর্জেন্টিনাকে সমতায়  ফেরানোর সুযোগ পেয়ে যে পেনাল্টি মিস করে বসলেন তিনি। আর্জেন্টিনার অধিনায়কের স্পটকিক ঠেকিয়ে দেন মিসরের গোলরক্ষক মোস্তফা শোবের। পেনাল্টি মিস করার পর তার অনুভূতি কেমন ছিল সেটাই ম্যাচ শেষে জানিয়েছেন মেসি।

তার মনে হয়েছিল, দলকেই ডোবালেন তিনি। মিক্সড জোনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ৮ বারের ব্যালন ডি’অর জয়ী বলেছেন, ‘সত্যি বলতে এটা স্বস্তির, সবার জন্যই অনেক বড় স্বস্তির। এইমাত্র যেমনটা বললাম, পেনাল্টি মিস করায় নিজের ওপর খুব রাগ হচ্ছিল। যেভাবে শটটা নিয়েছিলাম। আমার মনে হচ্ছিল, এত গুরুত্বপূর্ণ মুহূর্তে পুরো দলকে ডুবালাম।’

শেষে অবশ্য প্রায়শ্চিত্ত করার সুযোগ পান মেসি। ৮৩ মিনিটে দারুণ এক ফিনিশিংয়ে আর্জেন্টিনাকে সমতায় ফেরান তিনি, ২-২ করে। ক্রিস্টিয়ান রোমেরোর প্রথম গোলটি সহায়তাও করেন ফুটবল জাদুকর। পরে এনজো ফার্নান্দেজ জয়সূচক গোল করলে ৩-২ ব্যবধানে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লেখেন তারা।

তাই ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মেসি বলেছেন, ‘ভাগ্য ভালো, শেষ মুহূর্তে ঈশ্বর আমার জন্য বিশেষ কিছু রেখেছিলেন। সমতাসূচক গোলটি করতে পেরেছিলাম। এটা আমাদের জন্য যেমন স্বস্তির ছিল, তেমনি বিশাল আনন্দের মুহূর্তও। বিশেষ করে সেইসব মানুষের জন্য, যারা আবারও আমাদের পাশে দাঁড়িয়েছে এবং প্রতিদিন দেখিয়ে দিয়েছে যে একজন আর্জেন্টাইন হিসেবে আমাদের পরিচয় কী এবং এটা কতটা গর্বের। আর কিছু না, আমি সত্যিই খুব খুশি।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর