মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বিয়ে করলেন ভারতের জনপ্রিয় গায়ক জুবিন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৫:৪৯ অপরাহ্ন

দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন নটিয়াল। অনেকটা গোপনেই শৈশবের বান্ধবীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন এই গায়ক। উত্তরাখণ্ডে ঘরোয়া আয়োজনে তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে। ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে এ তথ্য। 

সুত্রের খবর, বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য এবং অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। জুবিন নিজে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও নবদম্পতির একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে জুবিনকে বিয়ের পোশাকে দেখা গেছে। যদিও কনের পরিচয় গোপন রাখা হয়েছে।

উত্তরাখণ্ডের দেরাদুনে জন্ম জুবিনের। ২০১১ সালে ‘এক্স ফ্যাক্টর ইন্ডিয়া’ প্রতিযোগিতার মাধ্যমে সবার নজর কাড়েন তিনি। রিয়েলিটি শো-তে বিজয়ী হতে না পারলেও জাদুকরী কণ্ঠের মাধ্যমে বলিউডে শক্ত অবস্থান তৈরি করেছেন। ২০১৪ সালে ‘সোনালি কেবল’ ছবির ‘এক মুলাকাত’ গানের মাধ্যমে তিনি প্লেব্যাক করেন।

এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি জুবিনকে। সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমার ‘জিন্দেগি কুছ তো বাতা’ এবং হৃতিক রোশনের ‘কাবিল’ ছবির গানগুলো দিয়ে তিনি জনপ্রিয়তার শিখরে পৌঁছান।

তার ঝুলিতে রয়েছে ২০০টিরও বেশি গান। এর মধ্যে ‘তুম হি আনা’, ‘লুট গেয়ে’, ‘হুমনাভা মেরে’, ‘তারোঁ কে শেহর’ এবং ‘শেরশাহ’ সিনেমার জনপ্রিয় গান ‘রাতান লম্বিয়াঁ’ শ্রোতাদের মুগ্ধ করেছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর