মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

মিরপুর ডিওএইচএসে দিনে দুপুরে বাসায় ঢুকে ডাকাতির অভিযোগে সাবেক সেনা কর্মকর্তাসহ গ্রেফতার ৪

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৪:৪৫ অপরাহ্ন

রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ডাকাতির ঘটনায় সাবেক দুই সেনা কর্মকর্তাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২০ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে ১১ নম্বর রোডের ৮০৭ নম্বর বাসায় এই ঘটনা ঘটে।

এদিন রাতে মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার সালেহ মুহম্মদ জাকারিয়া এ তথ্য জানান।

জাকারিয়া বলেন, ডাকাতির ঘটনায়, গাড়ী চালক মাসুম মুনতাসির, সোর্স হারুন অর রশিদ, অবসরপ্রাপ্ত লে. আরিফ মোহাম্মদ ফিরোজ ইফতেখার ও অবসরপ্রাপ্ত করপোরেল মুকুল হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে।

তিনি আরও বলেন, ডিওএইচএস এর ওই বাসায় ৮ জন গিয়েছিলেন, তবে চেকপোস্টে ৪ জন আটক হলে বাকী চারজন পালিয়ে যায়। তারা ওই বাসায় বিভিন্ন মাদক, অস্ত্র, অর্থ আছে এমন কথা বলে ভেতরে ঢোকে।

এ ঘটনায় বাসার মালিক হোসনে আরা চম্পার দাবি, অসুস্থ ছেলেকে নিয়ে ধানমণ্ডির একটি হাসপাতালে থাকার কারনে ফাকা বাসায় মূলত ডাকাতি করার জন্যই প্রবেশ করে দলটি। ডাকাতি শেষে তারা বিভিন্ন ধরণের হুমকি দেয়।

উল্লেখ্য, এ ঘটনায় সোর্স হারুন অর রশিদকে প্রথম আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে সেনাবাহিনী তাদেরকে পল্লবী থানায় হস্তান্তর করে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর