শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ইসরাইলের সম্মতি ছাড়া ফিলিস্তিন রাষ্ট্র হতে পারে না: রুবিও

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৫:৩৬ অপরাহ্ন

পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্তকে ‘অপ্রাসঙ্গিক’ বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।তিনি বলেছেন, ইসরাইলের সম্মতি ছাড়া কোনো ফিলিস্তিন রাষ্ট্র হতে পারে না। সম্প্রতি পশ্চিমা কিছু দেশের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার ঘোষণা প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন। ফক্স রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও এই স্বীকৃতিগুলোকে ‘অপ্রাসঙ্গিক’ আখ্যা দেন।

গাজায় চলমান ইসরাইলি গণহত্যার মধ্যে দ্বিরাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের বেশ কয়েকটি দেশ। তবে ফিলিস্তিন রাষ্ট্র প্রশ্নে ইসরাইলের সুরেই কথা বলছে যুক্তরাষ্ট্র। পশ্চিমা দেশগুলোর সিদ্ধান্তে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ বিষয়ে ফক্স রেডিওকে দেয়া এক সাক্ষাৎকার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, যে দেশগুলো স্বীকৃতির সিদ্ধান্ত নিয়েছে তাদের কারোরই ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ক্ষমতা নেই।

তিনি আরও বলেন, এই স্বীকৃতি প্রক্রিয়া বিপরীত ফল দেবে। এটি শান্তির পথে সহায়ক নয়। ইসরাইল সম্মতি না দিলে কোনো ফিলিস্তিন রাষ্ট্র গঠন সম্ভব নয়। পশ্চিমা দেশগুলো বলতে পারে না সেই রাষ্ট্র কোথায় হবে, কে সেখানে শাসন করবে- তারা কোনো স্পষ্ট রূপরেখাও দিতে পারে না।

রুবিও বলেন, এই দেশগুলোর কোনো সক্ষমতাই নেই ফিলিস্তিন রাষ্ট্র গঠনের। ইসরায়েল রাজি না হলে কোনো ফিলিস্তিন রাষ্ট্র হতে পারে না। তারা বলতে পারবে না সেই রাষ্ট্র কোথায় হবে, কে সেটি পরিচালনা করবে।

তার মতে, এই সিদ্ধান্তগুলো বাস্তবতা বিবর্জিত এবং বিপরীতমুখী প্রভাব ফেলছে।

তার দাবি, এ স্বীকৃতিগুলো আসলে হামাসের পক্ষেই শক্তি জোগাচ্ছে। তিনি বলেন, এই মুহূর্তে হামাস অন্তত ২০ জন জীবিত মানুষকে জিম্মি করে রেখেছে এবং ৫০ জনের বেশি মরদেহ তাদের হেফাজতে রয়েছে। অথচ এই পরিস্থিতিতেও পশ্চিমা দেশগুলো এমন সিদ্ধান্ত নিয়ে মূলত হামাসকেই পুরস্কৃত করছে।

তার ভাষ্য, দিনের শেষে, হামাস যে প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে, সেটিই হয়ে উঠছে বাস্তবতার প্রতিচ্ছবি। ফলে আপনারা এমন একটি পরিস্থিতি তৈরি করছেন যেখানে জঙ্গিগোষ্ঠী হামাস কোনও চাপ না মেনে আরও সময়ক্ষেপণ করতে পারবে।-একাত্তর


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর