বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

বিটিসিএল টেলিকম অফিসার্স অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৪:৪২ অপরাহ্ন

বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) কর্মকর্তাদের পেশাগত উন্নয়ন, অধিকার সংরক্ষণ ও কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নের লক্ষে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ‘বিটিসিএল টেলিকম অফিসার্স অ্যাসোসিয়েশন’।

সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এক জমকালো অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

এতে সভাপতির দায়িত্ব পেয়েছেন মো. জয়নাল আবেদীন রনি এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মো. শাহাদাত হোসেন। এছাড়া সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকসহ ২৯ সদস্যের কার্যনির্বাহী পরিষদে দক্ষ ও যোগ্য কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

নবগঠিত সংগঠনের নেতারা জানিয়েছেন, সদস্যদের ন্যায্য অধিকার নিশ্চিত, সময়োপযোগী নীতি প্রণয়নে পরামর্শ প্রদান এবং দেশের ডিজিটাল রূপান্তরে বিটিসিএলের ভূমিকা আরও শক্তিশালী করাই তাদের প্রধান লক্ষ্য।

তারা আরও প্রতিশ্রুতি দিয়েছেন— ব্যক্তিপূজা বা রাজনৈতিক লক্ষ্যকে প্রাধান্য না দিয়ে পুরোপুরি মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রতিষ্ঠান উন্নয়নে কাজ করবে এই সংগঠন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন এই সংগঠন পেশাগত উৎকর্ষ ও প্রশাসনিক কাঠামোতে ইতিবাচক পরিবর্তন আনতে শিগগিরই অভিনব ও ফলপ্রসূ কার্যক্রম হাতে নেবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর