সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

হরমুজ প্রণালিতে তিন জাহাজে হামলা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৪:৪৮ অপরাহ্ন

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ হরমুজ প্রণালিতে তিনটি পণ্যবাহী জাহাজে (কার্গো শিপ) হামলার ঘটনা ঘটেছে।

আজ বুধবার (১১ মার্চ) পারস্য উপসাগরের এই সংকীর্ণ জলসীমায় অজ্ঞাত বস্তুর আঘাতে জাহাজগুলো ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে একটি জাহাজে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটলে অধিকাংশ নাবিককে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়।

ফরাসি বার্তা সংস্থা এএফপি ও যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও-এর বরাত দিয়ে রয়টার্স এই খবর নিশ্চিত করেছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, ওমানের উপকূল থেকে ১১ নটিক্যাল মাইল উত্তরে থাইল্যান্ডের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘মায়ুরি নারি’ প্রথম হামলার শিকার হয়।

ইউকেএমটিও জানিয়েছে, জাহাজটিতে আগুন ধরে গেলেও পরবর্তীতে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বর্তমানে প্রয়োজনীয় সংখ্যক নাবিক সেখানে অবস্থান করছেন এবং কোনো পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা নেই।

অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ থেকে ৪৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে জাপানি পতাকাবাহী কন্টেইনার জাহাজ ‘ওয়ান ম্যাজেস্টি’ আক্রান্ত হয়েছে। অজ্ঞাত বস্তুর আঘাতে জাহাজটি সামান্য ক্ষতিগ্রস্ত হলেও এর নাবিকরা নিরাপদ আছেন বলে জানা গেছে। বর্তমানে জাহাজটি নিরাপদ নোঙরের দিকে অগ্রসর হচ্ছে।

এছাড়া, দুবাই থেকে প্রায় ৫০ মাইল উত্তর-পশ্চিমে মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী ‘স্টার গুইনেথ’ নামের আরেকটি বাল্ক ক্যারিয়ারে হামলার খবর দিয়েছে মেরিটাইম ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থা ভ্যানগার্ড। এতে জাহাজটির ক্ষয়ক্ষতি হলেও ক্রু-সদস্যরা অক্ষত রয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান কেন্দ্রিক সংঘাত শুরুর পর থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। উল্লেখ্য যে, বিশ্বের মোট উৎপাদিত তেল ও গ্যাসের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়েই পরিবাহিত হয়। সংঘাত শুরুর পর থেকে এ নিয়ে অন্তত ১৪টি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটল, যা বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও নৌ-নিরাপত্তাকে নতুন করে ঝুঁকির মুখে ফেলেছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর