শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২০ অপরাহ্ন

টিভি অভিনেতা সিদ্দিকের বিরুদ্ধে দুই মামলা, গুলশান থানায় সোপর্দ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন

জনপ্রিয় টিভি অভিনেতা সিদ্দিকুর রহমানকে বেড়ধক পিটুনি দিয়েছে জনতা। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। পুলিশ জানিয়েছে, সিদ্দিকুরের বিরুদ্ধে গুলশান থানায় দুটি মামলা রয়েছে। এই দুটি মামলার পরিপ্রেক্ষিতে তাকে গুলশান থানায় সোপর্দ করা হবে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম এ তথ্য জানান।

তিনি বলেন, অভিনেতা সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে গুলশান থানায় দুটি মামলা রয়েছে। এসব মামলার পরিপ্রেক্ষিতে তাকে গুলশান থানায় সোপর্দ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলের দিকে সিদ্দিকুরকে মারপিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, অভিনেতা সিদ্দিকুরকে মারপিট করে তার পরনে থাকা গেঞ্জি ছিঁড়ে ফেলা হয়। দুজন ব্যক্তি তাকে ধরে রেখে হাঁটছে এবং পুলিশসহ আরও বেশ কয়েকজনকে ভিডিওটিতে দেখা যায়। সিদ্দিকের বাম হাত ধরে থাকা একজন ব্যক্তি বলছিলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে বিরোধিতা করেছিলেন এই সিদ্দিক। ছাত্রদের বুকে সরাসরি গুলির নির্দেশ দিয়েছিলেন তিনি।

২০২৩ সালের ৫ জুন এ অভিনেতা আওয়ালী লীগ দলের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় ফরম সংগ্রহ করেন। পরদিনই মনোনয়নপত্র জমা দেন। এছাড়া টাঙ্গাইল-১ ও বরিশাল-৩ আসন থেকেও আওয়ালী লীগের মনোনয়ন কিনেছিলেন সিদ্দিকুর রহমান।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর