বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মাদক নির্মূলে শিগগিরই দেশব্যাপী বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংস্কৃতিক বহুত্ববাদ না বুঝে নববর্ষের গায়ে কেউ কেউ নানা মতের মুখোশ পরাতে চায় : তথ্য ও সম্প্রচার মন্ত্রী আজ পহেলা বৈশাখ : স্বাগত বাংলা ১৪৩৩ ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তি দাবি ‘বাংলা নববর্ষে যেকোনো ধরনের নাশকতা রোধে প্রস্তুত র‌্যাবের স্পেশাল ফোর্স’-র‍্যাব মহাপরিচালক ট্রাম্পের নৌ অবরোধের হুমকিকে ‘অত্যন্ত হাস্যকর’ বললেন ইরানের নৌ প্রধান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সায় নেই যুক্তরাজ্যের: স্টারমার

বেপজা অর্থনৈতিক অঞ্চলে ১ কোটি ২ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ডুনিয়ন তাইয়াং শেং সুজ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৫:৩৮ অপরাহ্ন

চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান ডুনিয়ন তাইয়াং শেং সুজ (বিডি) কোম্পানি লিমিটেড ১ কোটি ২ লাখ মার্কিন ডলার বিনিয়োগে বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি ফুটওয়্যার কারখানা স্থাপন করবে।

আজ রবিবার (২৪ আগস্ট)  এ লক্ষ্যে ঢাকাস্থ বেপজা নির্বাহী দপ্তরে চীনা প্রতিষ্ঠানটির সাথে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং ডুনিয়ন তাইয়াং শেং স্যুজ (বিডি) কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ইয়ে ইয়ারি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চীনা কোম্পানিটি স্পোর্টস স্যুজসহ বিভিন্ন ধরনের বার্ষিক ২১ লাখ জোড়া জুতা, স্যান্ডেল, হাই হিল, বুট তৈরি করবে। যার ফলে ১ হাজার ৯৩৯ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

বিনিয়োগ গন্তব্য হিসেবে বেপজা অর্থনৈতিক অঞ্চলকে বেছে নেওয়ায় বেপজার নির্বাহী চেয়ারম্যান ডুনিয়ন তাইয়াং শেং স্যুজকে ধন্যবাদ জানান এবং বিনিয়োগকারীদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ প্রদানে বেপজার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এমনভাবে কারখানার ডিজাইন করতে হবে যেন ভবিষ্যতে ঊর্ধ্বমুখী  সম্প্রসারণ করা সম্ভব হয়। এছাড়াও তিনি কারখানা প্রাঙ্গণে পরিবেশবান্ধব বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করার গুরুত্ব তুলে ধরেন, যেমন ছাদে সোলার প্যানেল স্থাপন, বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা প্রভৃতি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজসহ ডুনিয়ন তাইয়াং শেং স্যুজ (বিডি) কোম্পানি লিমিটেডের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর