২০২৬ এ বিশ্বের সেরা শিল্পী, সুরকার, গায়ক, প্রযোজক ও সংগীত প্রযুক্তিবিদদের সম্মান জানাতে বিজয়ীদের নাম ঘোষণা করেছে সংগীত জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডস। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসে সংগীত জগতের তারকাদের ৬৮তম গ্র্যামির আসর।
বিট্রিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুসারে এক নজরে জেনে নেয়া যাক গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৬ বিজয়ীদের নাম-
‘সেরা ৪’ পুরস্কার: ১। বছরের সেরা গান: ওয়াল্ড ফ্লাওয়ার (বিলি আইলিশ) ২। বছরের সেরা রেকর্ড: লুথার (কেনড্রিক লামার ফিট এসজেডএ) ৩। বছরের সেরা অ্যালবাম: দেবী টিরার মাস ফটোস (ব্যাড বানি) ৪। সেরা নতুন শিল্পী: ওলিভিয়া ডিন পপ ও ড্যান্স: ১। সেরা পপ ভোকাল অ্যালবাম:মেহেম (লেডি গাগা) ২। সেরা পপ সলো পারফরম্যান্স: মেসি (লোলা ইয়ং) ৩। সেরা পপ ডুয়ো/গ্রুপ পারফরম্যান্স: ডিফায়িং গ্র্যাভিটি (সিনথিয়া এরিভো ও আরিয়ানা গ্র্যান্ড) ৪। সেরা ড্যান্স/ইলেকট্রনিক রেকর্ডিং: এন্ড অব সামার (টেম ইমপালা) ৫। সেরা ড্যান্স/ইলেকট্রনিক অ্যালবাম: ইউসেক্সুয়া (এফকেএ টুইংস) ৬। সেরা ড্যান্স/পপ রেকর্ডিং: আবরাকাডাব্রা (লেডি গাগা) ৭। সেরা ঐতিহ্যবাহী পপ ভোকাল অ্যালবাম: অ্যা মেটার অব টাইম (লাউফি) লাতিন: ১। সেরা লাতিন পপ অ্যালবাম: কানসিওনেরা (নাটালিয়া লাফোরকেড) ২। সেরা মুসিকা উরবানা অ্যালবাম: দেবী টিরার মাস ফটোস (বেড বানি) রক ও মেটাল: ১। সেরা রক পারফরম্যান্স: ইয়ংব্লুড ফিট নুনো বেটেনকোর্ট, ফ্রাঙ্ক বেলো, অ্যাডাম ওয়েকম্যান, সেকেন্ড চান্স বেক টু দ্য বিগিনিং(ভিলা পার্ক লাইভ) ২। সেরা রক গান: এস এলাইভ এস ইউ নিড মি টু বি (নাইন ইঞ্চ নেইলস) ৩। সেরা রক অ্যালবাম: নেভার এনাফ (ট্রান্সটিল) ৪। সেরা অল্টারনেটিভ মিউজিক অ্যালবাম: সংস অব অ্যা লস্ট ওয়ার্ল্ড (দ্য কিউর) ৫। সেরা অল্টারনেটিভ মিউজিক পারফরম্যান্স: এলোন (দ্য কিউর) ৬। সেরা মেটাল পারফরম্যান্স: বার্ডস (ট্রান্সটিল) র্যাপ: ১। সেরা র্যাপ পারফরম্যান্স: ক্লিপস, পুশা টি এবং ম্যালিস ফিট কেনড্রিক লামার এবং ফ্যারেল উইলিয়ামস- চেইনস এবং হুইপস। ২। সেরা মেলোডিক র্যাপ পারফরম্যান্স: লুথার (কেনড্রিক লামার ফিট এসজেডএ) ৩। সেরা র্যাপ গান: টিভি অফ (কেনড্রিক লামার ফিট লেফটি গানপ্লে) ৪। সেরা র্যাপ অ্যালবাম: জিএনএক্স (কেনড্রিক লামার) দেশ: ১। সেরা কান্ট্রি সলো পারফরম্যান্স: ব্যাড এস আই ইউসড টু বি (ক্রিস স্টাপলেটন) ২। সেরা কান্ট্রি ডুয়ো/গ্রুপ পারফরম্যান্স: আমিন (শাহবুজে এবং জেলি রোল) ৩। সেরা কান্ট্রি গান:: বিটিন লিস্ট (টেইলার চিল্ডারস) ৪। সেরা আধুনিক কান্ট্রি অ্যালবাম: বিউটিফুল্লি ব্রোকেন (জেলি রোল) আরঅ্যান্ডবি ও আফ্রোবিটস: ১। সেরা আরঅ্যান্ডবি পারফরম্যান্স: ফোল্ডেড (কেহলানি) ২। সেরা আরঅ্যান্ডবি গান: ফোল্ডেড (কেহলানি) ৩। সেরা আরঅ্যান্ডবি অ্যালবাম:মাট (লিয়ন থোমাস) ৪। সেরা আফ্রিকান সংগীত পারফরম্যান্স: পুশ টু স্টার্ট (তাইলা) প্রোডাকশন ও গান রচনা: ১। বছরের সেরা প্রযোজক (নন-ক্লাসিক্যাল): সার্কুট (লেডি গাগা, রোজ, জেড) ২। বছরের সেরা গীতিকার (নন-ক্লাসিক্যাল): অ্যামি অ্যালেন (রোজে, জেনি, সাবরিনা কার্পেন্টার) চলচ্চিত্র ও টিভি: ১। সেরা কমেডি অ্যালবাম: ইউর ফ্রেন্ড (ন্যাট বারগাটজে) ২। ভিজ্যুয়াল মিডিয়ার জন্য সেরা সংকলন সাউন্ডট্র্যাক: সিনারস শিল্পী ৩। ভিজ্যুয়াল মিডিয়ার জন্য সেরা স্কোর সাউন্ডট্র্যাক (চলচ্চিত্র ও টেলিভিশনসহ): সিনারস (লুডউইগ গোরানসন) ৪। ভিডিও গেম ও অন্যান্য ইন্টারঅ্যাকটিভ মিডিয়ার জন্য সেরা স্কোর সাউন্ডট্র্যাক: সোরড অব দ্যা সি (অস্টিন উইনটোরি) ৫। ভিজ্যুয়াল মিডিয়ার জন্য লেখা সেরা গান: হান্টার/এক্স – গোল্ডেন (কে-পপ ডেমন হান্টার্স) ৬। সেরা অডিওবুক বর্ণনা: (মেডিটেশন: দ্যা রিফ্লেকশনস অব হিজ হোলিনেস দ্যা দালাই লামা) ৭। সেরা মিউজিক ভিডিও: এনজাইটি (দোয়েচি) ৮। সেরা মিউজিক ফিল্ম: মিউজিক বাই জন উইলিয়ামস জ্যাজ ও ক্ল্যাসিকাল: ১। সেরা জ্যাজ ভোকাল অ্যালবাম: পোর্টেইট (সামারা জয়) ২। সেরা জ্যাজ ইন্সট্রুমেন্টাল অ্যালবাম: সাউথার্ন নাইটস (সুলিভান ফোর্টনার ফিট পিটার ওয়াশিংটন এবং মার্কাস গিলমোর) ৩। সেরা অল্টারনেটিভ জ্যাজ অ্যালবাম: নেট স্মিথ (লাইভ অ্যাকশন) ৪। সেরা জ্যাজ পারফরম্যান্স: উইনডোজস (লাইভ) চিক কোরিয়া, ক্রিশ্চিয়ান ম্যাকব্রাইড এবং ব্রায়ান ব্লেড ৫। সেরা মিউজিক্যাল থিয়েটার অ্যালবাম: বুয়েনা ভিস্তা সোশ্যাল ক্লাব ৬। সেরা অপেরা রেকর্ডিং: হেগি: ইন্টেলিজেন্স — কোয়ামে রায়ান, কন্ডাক্টর (হিউস্টন গ্র্যান্ড অপেরা; জিন শিয়ার) ৭। সেরা অর্কেস্ট্রাল পারফরম্যান্স: মেসিয়ান তুরাঙ্গালিলা সিম্ফনি — আন্দ্রিস নেলসন, কন্ডাক্টর (বোস্টন সিম্ফনি অর্কেস্ট্রা) প্রসঙ্গত, সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো অ্যারেনায় শুরু হয় গ্র্যামি অ্যাওয়ার্ডসের এবারের আসর। ৬৮তম এ আসরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয় গ্র্যামির কর্তৃপক্ষ।