সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

চলমান আলোচনা ‘একটি চুক্তি বা ইরানের ওপর নতুন হামলার সন্ধিক্ষণে রয়েছে’: ট্রাম্প

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৫:১৭ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে চলমান আলোচনা ‘একটি চুক্তি বা ইরানের ওপর নতুন হামলার সন্ধিক্ষণে রয়েছে’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার ( ২০ মে) ওয়াশিংটনের কাছে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের তিনি বলেন, তেহরানের সঙ্গে সমঝোতা না হলে খুব দ্রুতই পরিস্থিতি পাল্টে যেতে পারে।

ট্রাম্প বলেন, ‘বিশ্বাস করুন, পরিস্থিতি এখন ঠিক সীমারেখায় দাঁড়িয়ে আছে।’

তিনি বলেন, আমরা যদি সঠিক উত্তর না পাই, তাহলে খুব দ্রুত সবকিছু বদলে যাবে। আমরা (হামলার জন্য) পুরোপুরি প্রস্তুত।

ট্রাম্প আরও বলেন, ‘আমাদের সঠিক উত্তর পেতে হবে। আর সেটি হতে হবে শতভাগ সন্তোষজনক।’

সোমবার মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দেন যে আলোচনার সুযোগ দিতে তিনি ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার পরিকল্পনা স্থগিত করেছেন।

তবে এরপর থেকেই তিনি কখনও সমঝোতার আশাবাদ, আবার কখনও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে আসছেন।

ট্রাম্প বলেন, ইরান সমঝোতায় এলে ‘অনেক সময়, শক্তি ও প্রাণ’ বাঁচবে।

তিনি বলেন, চুক্তি ‘খুব দ্রুত, কিংবা কয়েক দিনের মধ্যেও’ হতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও জানান, মঙ্গলবার ইরানের ওপর পুনরায় হামলার নির্দেশ দেওয়ার মাত্র এক ঘণ্টা দূরে ছিলেন তিনি। তবে উপসাগরীয় কয়েকটি দেশের অনুরোধে সেই হামলা স্থগিত করা হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর