রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ইন্দোনেশিয়ার মন্ত্রীসভায় রদবদল

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১৯ অপরাহ্ন

সংসদ সদস্যদের অতিরিক্ত সুবিধা ও জীবনযাত্রার ব্যয় নিয়ে দেশজুড়ে সম্প্রতি ঘটে যাওয়া ব্যাপক বিক্ষোভের পর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্টো গুরুত্বপূর্ণ মন্ত্রীদের বদল করেছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

পদ হারানো মন্ত্রী হলেন- দীর্ঘ সময়ের অর্থমন্ত্রী শ্রী মুলিয়ানি ইন্দ্রাওয়াতি এবং রাজনীতি ও নিরাপত্তাবিষয়ক সমন্বয়কারী মন্ত্রী বুদি গুনাওয়ান। অন্যদিকে ইন্দ্রাওয়াতির স্থলাভিষিক্ত হয়েছেন অর্থনীতিবিদ পুরবায়া যুধি সাদেবা, যিনি ডিপোজিট ইনস্যুরেন্স কর্পোরেশনের চেয়ারম্যান।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনের বরাতে জানা যায়, সংসদের ৫৮০ জন সদস্য মাসিক ৫০ মিলিয়ন রুপিয়ার ( ৩০৭৫ ডলার) হাউজিং ভাতা পাচ্ছেন, যা জাকার্তার ন্যূনতম মজুরির প্রায় ১০ গুণ। বিক্ষোভের সময় অন্তত ১০ জনের মৃত্যু হয়। বিশেষ করে ২১ বছর বয়সী ডেলিভারি চালক আফফান কুরনিয়াওয়ান পুলিশের গাড়ির ধাক্কায় নিহত হন।

সুবিয়ান্টো সংসদ সদস্যদের সুবিধা প্রত্যাহার ও বিদেশ সফর স্থগিত করার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে শেয়ারবাজারে ১.২৮% পতন ও রুপিয়ার দুর্বলতা দেখা দেয়।

নতুন অর্থমন্ত্রী সাদেবা বলেছেন, তিনি অর্থনীতিকে স্থিতিশীল রাখার পাশাপাশি সরকারী ব্যয় কার্যকর করতে মনোযোগ দেবেন। নির্বাচনী প্রতিশ্রুতিতে সুবিয়ান্টো পাঁচ বছরে ৮% অর্থনৈতিক বৃদ্ধির লক্ষ্য রেখেছিলেন, যদিও চলতি বছরের প্রথম ও দ্বিতীয় ত্রৈমাসিকে যথাক্রমে ৪.৮৭% ও ৫.১২% বৃদ্ধি হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর