রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বৃহস্পতিবার থেকে ফের নেপালে শুরু হচ্ছে বিমান চলাচল

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১০ অপরাহ্ন

 অচলাবস্থা কাটিয়ে অবশেষে ফের সচল হচ্ছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর (টিআইএ)। এরই পরিপ্রেক্ষিতে আগামীকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) থেকে নিয়মিত ফ্লাইট পরিষেবা চালু করার ঘোষণা দিয়েছে বেসরকারি বিমান সংস্থা বুদ্ধ এয়ার।

আজ বুধবার ( ১০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, যাত্রীরা এখন থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন, অনলাইন পোর্টাল এবং অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট বুক করতে পারবেন।

কাঠমান্ডু উপত্যকায় নিরাপত্তা ঝুঁকির কারণে গত দুই দিন ধরে টিআইএ বন্ধ ছিল। আজ সন্ধ্যায় একটি নিরাপত্তা কমিটির বৈঠকের পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিমানবন্দরটি পুনরায় খোলার অনুমতি দেওয়া হয়। এর পরপরই বন্ধ এয়ার ফ্লাইট চালুর এই ঘোষণা দিল।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর