রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

আফগানিস্তানে ১৬ কোটি টাকা সহায়তার ঘোষণা যুক্তরাজ্যের

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১৮ অপরাহ্ন

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানে ১০ লাখ পাউন্ড সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য । বাংলাদেশি মুদ্রায় যা ১৬ কোটি ৪০ লাখ টাকারও বেশি।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ১২০০ জন নিহত এবং প্রায় ৩ হাজার জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। জীবিতদের অনুসন্ধানে কাজ করছেন উদ্ধারকর্মীরা। তবে প্রত্যন্ত পাহাড়ি এলাকায় পৌঁছাতে এবং উদ্ধার কাজ দ্রুত এগিয়ে নিতে বেশ লড়াই করতে হচ্ছে তাদের।

স্থানীয় সময় গত রবিবার রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে।

এতে দেশটির কুনার প্রদেশের বেশ কয়েকটি গ্রাম মাটির নিচে চাপা পড়ে যায়। যেখানে সড়ক ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন।

যুক্তরাজ্য জানিয়েছে, এই কঠিন সময়ে তারা আফগানিস্তানের পাশে থাকতে চায়। তাদের এই সহায়তা আন্তর্জাতিক ত্রাণ সংস্থার মাধ্যমে আফগানিস্তানে পৌঁছাবে। জাতিসংঘের ইউএনএফপিএ ও্ আন্তর্জাতিক রেড ক্রস এই অর্থের মাধ্যমে আফগানদের জরুরি স্বাস্থ্যসেবা ও ত্রাণ নিশ্চিতে কাজ করবে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, ‘যুক্তরাজ্য আফগানিস্তানের সাধারণ মানুষের কাছে দায়বদ্ধ। আমরা কঠিন সময়ে তাদের পাশে থাকবো।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর