শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী স্বপন

গত আড়াই মাসে গাজায় ১৭৬০ জন নিহত : জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় শুক্রবার (১৫ আগস্ট) জানিয়েছে, চলতি বছরের মে মাসের শেষের দিক থেকে ১৩ আগস্ট পর্যন্ত আড়াই মাসে ফিলিস্তিনের গাজায় অন্তত ১ হাজার ৭৬০ জন নিহত হয়েছে। চলতি মাসের শুরুতে প্রকাশিত সংখ্যার তুলনায় এবারের প্রতিবেদনে নিহতের সংখ্যা কয়েকশ’ বেশি। এএফপি এ খবর জানায়।

ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের মানবাধিকার কার্যালয়টি এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৭ মে থেকে ১৩ আগস্ট পর্যন্ত ১ হাজার ৭৬০ জন ফিলিস্তিনি ত্রাণ চাইতে গিয়ে নিহত হয়েছে। তাদের মধ্যে ৯৯৪ জনের মরদেহ গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) সাইটের আশেপাশে এবং ত্রাণ সরবরাহ কনভয়ের পাশে আরো ৭৬৬ জনের মরদেহ উদ্ধার হয়েছে। তাদের বেশিরভাগই নিহত হয়েছে ইসরাইলি বাহিনীর গুলিতে।

গত ১ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ১ হাজার ৩৭৩ জন ফিলিস্তিনি ত্রাণ চাইতে গিয়ে প্রাণ হারিয়েছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, আজ শুক্রবার ইসরাইলি বাহিনীর গুলিতে অন্তত ২৩ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ১২ জন ত্রাণ সহায়তার জন্য অপেক্ষা করছিল।

এএফপি এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করলে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা প্রতিবেদনগুলো খতিয়ে দেখছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর