শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ইসরায়েলে যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৮ জুন, ২০২৫, ৬:৩২ অপরাহ্ন

ইসরায়েল-ইরান চলমান সংঘাতের জেরে নিরাপত্তা্র কথা বিবেচনায় জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস এবং তেল আবিবের কনস্যুলার বিভাগ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

আজ বুধবার (১৮ জুন) মার্কিন দূতাবাসের এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

মার্কিন দূতাবাস জানিয়েছে, হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশ অনুসরণ করে দূতাবাস ও কনস্যুলার শাখার কার্যক্রম আজ থেকে শুক্রবার পর্যন্ত স্থগিত থাকবে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের ঘরেই অবস্থান করতে বলা হয়েছে।

দূতাবাস আরও জানিয়েছে, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাসস্থান কিংবা তার নিকটবর্তী এলাকায় আশ্রয় নিতে বলা হয়েছে মার্কিন নাগরিকদের।’

তবে এই মুহূর্তে বেসরকারি মার্কিন নাগরিকদের ইসরায়েল ছাড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি যুক্তরাষ্ট্র। দূতাবাসের ভাষ্য, ‘যদি পরবর্তীতে দেশত্যাগের বিকল্প সম্পর্কে কোনো তথ্য থাকে, তা মার্কিন নাগরিকদের সঙ্গে শেয়ার করা হবে।’

বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিওন বন্ধ রয়েছে। সেখানে কোনো বাণিজ্যিক কিংবা চার্টার ফ্লাইট আপাতত চালু নেই। এমনকি ইসরাইলের সমুদ্রবন্দরগুলোও কার্যক্রম বন্ধ রেখেছে। তবে জর্ডানের সঙ্গে সংযোগ স্থাপনের যে স্থলপথ রয়েছে, তা এখনও খোলা এবং বুধবারের মধ্যে পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার কথা রয়েছে বলেও জানায় মার্কিন দূতাবাস।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর