মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ফিল্ম ক্লাবের নির্বাচনে বিজয়ীদের দায়িত্ব গ্রহণ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬, ৬:১৬ অপরাহ্ন
সামসুল আলম ও জাহাঙ্গীর সিকদার

বাংলাদেশের চলচ্চিত্র জগতের বিনোদনমূলক সংস্থা ‘বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড’র দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিএফডিসিতে দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 

নির্বাচনে সামসুল আলম ও জাহাঙ্গীর সিকদার প্যানেল সংখ্যাগরিষ্ঠতা পায়। নির্বাচনে সাবেক সভাপতি সামসুল আলম সভাপতি ও মেম্বার এডমিন হিসেবে জাহাঙ্গীর সিকদার দায়িত্ব গ্রহণ করেছেন ও মোজহারুল ইসলাম ওবায়েদ কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

এবার নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। এতে সামসুল আলম ২৩৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক সভাপতি লায়ন নজরুল ইসলাম চৌধুরী ১৯৮ ভোট পান। নির্বাচনে সাবেক এডমিন অপূর্ব রায় সর্বোচ্চ ২৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী পরিষদে সদস্য পদে যারা বিজয়ী হয়েছেন, তারা হলেন-অপূর্ব রায় ২৪৮, মোজাহারুল ইসলাম ওবায়েদ ২২৭, এমএ কামাল ২২৯, সাফি উদ্দিন সাফি ২১৪, শানু শিবা ২২৬, মো. আব্দুল্লাহ জেয়াদ ২১৫, রিয়ানা রহমান পলি ২৪০, জাহাঙ্গীর সিকদার ২০৪, মোরশেদ খান হিমেল ২০২, মো. শাহ আলমগীর বাচ্চু ২০৩, ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এবার নির্বাচনে ১৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন-সাবেক সভাপতি ও প্রযোজক কামাল মো. কিবরিয়া লিপু ও কমিশনাররা হলেন-এসএম মোস্তাফিজুর রহমান, সৈয়দ শহিদুল্লাহ দুলাল, মোহাম্মদ মহসিন, সিরাজুল ইসলাম, মো. আলীম উল্লাহ, পিটার চৌধুরী, বদিউল আলম খোকন, সোহরাব হোসেন, ডিএ তায়েব, আব্দুর রহিম, মো. সালাউদ্দিন, হেদায়েত উল্লাহ আজাদ, কবিরুল ইসলাম রানা ও মবিন আলম ভূইয়া।

ওইদিন রাত ৩টায় ভোটের ফলাফল ঘোষণা করা হয়। এবার ভোটার সংখ্যা ছিল ৬৭৬। প্রাপ্ত ভোটার সংখ্যা ছিল ৪৭৫। নির্বাচনে সার্বিক সহযোগিতা করেন অফিস ম্যানেজার মো. রোকন ও সহকারী ম্যানেজার মো. রাজিব। স্থির চিত্রে মোস্তাফিজুর রহমান মিন্টু।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর