শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

চাদে শরণার্থী শিবিরে কলেরা প্রাদুর্ভাবে জুলাইয়ে ৬৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৪:৪৪ অপরাহ্ন

চাদে সুদানের শরণার্থীদের এক শিবিরে জুলাইয়ের শেষের দিকে কলেরা মহামারী শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৬৮ জনের মৃত্যু হয়েছে। চাদের স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার এএফপিকে এ তথ্য জানায়।

২০২৩ সালের এপ্রিলে সুদানের সেনাবাহিনী এবং প্যারামিলিটারি র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে শুরু হওয়া মারাত্মক গৃহযুদ্ধের পর থেকে পালিয়ে আসা ৮ লাখ ৫০ হাজারের বেশি সুদানী শরণার্থীর আবাসস্থল চাদ।

এই শরণার্থীদের অনেকেই এমন শিবিরে আটকা পড়ে আছেন যেখানে নিরাপদ পানীয় জল এবং স্বাস্থ্যসেবার সুযোগ নিতান্তই অপ্রতুল। জাতিসংঘ সোমবার পানিবাহিত রোগটির দ্রুত বিস্তারের জন্য এই ঘাটতিকে দায়ী করেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের যোগাযোগ পরিচালক তাদজাদিন মাহামাত আল্লামামিন বলেন, ‘ডগুই শরণার্থী শিবিরে প্রথম কলেরা রোগী রেকর্ড হওয়ার পর থেকে ২৬ আগস্ট, ২০২৫ পর্যন্ত মোট ১ হাজার ১৬ জন রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে ৬৮ জন মারা গেছে।’

ডক্টরস উইদাউট বর্ডার্সের মতে, ২০২৩ সাল থেকে সুদান কলেরায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ, এই বছর এ পর্যন্ত ২ হাজার ৪০০ জনেরও বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর