শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

গাজায় ইসরাইলি হামলায় সাংবাদিক হত্যার নিন্দা জানিয়েছে ইইউ

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৪:৫১ অপরাহ্ন

ফিলিস্থিনের  গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় আল জাজিরার পাঁচ সাংবাদিক হত্যার নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। 

সোমবার (১১ আগস্ট) ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি প্রধান কাজা কালাসের বরাত দিয়ে ব্রাসেলস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ভার্চুয়াল আলোচনায় ইইউ’র পররাষ্ট্রমন্ত্রীরা যুদ্ধ নিয়ে আলোচনা করার পর তিনি বলেন, ‘গাজা শহরের আল-শিফা হাসপাতালের বাইরে (ইসরাইলি সামরিক বাহিনীর) বিমান হামলায় আল জাজিরার সংবাদদাতা আনাস আল-শরীফসহ পাঁচ সাংবাদিক নিহত হওয়ার নিন্দা জানিয়েছে ইইউ’।

ইসরাইলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে শরীফকে হামাসের একটি ‘সন্ত্রাসী সেল’-এর নেতৃত্ব দেওয়ার এবং ইসরাইলিদের বিরুদ্ধে ‘রকেট হামলা এগিয়ে নেওয়ার জন্য দায়ী’ বলে অভিযুক্ত করা হয়েছে।

ক্যালাস বলেন, ইইউ ইসরাইলের অভিযোগের বিষয়টি লক্ষ্য করেছে, ‘তবে এই ক্ষেত্রে সাংবাদিকদের লক্ষ্যবস্তু করা এড়াতে আইনের শাসনের ক্ষেত্রে স্পষ্ট প্রমাণ সরবরাহ করা প্রয়োজন।’

২৭টি দেশের এই ব্লক গাজার সংঘাতের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হিমশিম খাচ্ছে। কারণ এটি ইসরাইলের কট্টর সমর্থক ও ফিলিস্তিনিদের রক্ষাকারীদের মধ্যে বিভক্ত।

ইইউ গত মাসে গাজায় সাহায্যের প্রবেশাধিকার বাড়ানোর জন্য একটি চুক্তিতে স্বাক্ষর করেছে।

কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন যে, চুক্তিটি কেবল আংশিকভাবে বাস্তবায়িত হয়েছে।

ক্যালাস ইসরাইলকে আরো সাহায্যের প্রবেশাধিকার অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘যদিও আরো ত্রাণ আসছে, চাহিদা এখনও অনেক বেশি। আমরা ইসরাইলকে আরো ট্রাক পাঠানোর ও আরো ভালভাবে ত্রাণ সহায়তা বিতরণের অনুমতি দেওয়ার আহ্বান জানাচ্ছি।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর