বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৪:৫৪ অপরাহ্ন

মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ‘জুলাই বিয়ন্ড বর্ডারস’ শিরোনামে শুক্রবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ শনিবার (২৬ জুলাই) ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে  এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতন্ত্র ও জনগণের ন্যায্য অধিকারের একটি মাইলফলক। ছাত্র ও জনতার অভূতপূর্ব অংশগ্রহণে জুলাই-আগস্টের যে গণঅভ্যুত্থান, তার পরিণতিতে পতন হয় স্বৈরাচারী হাসিনা সরকারের। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে হত্যা করে কমপক্ষে ১৪শ’ শিক্ষার্থী-জনতা। শত শত শহীদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত হয় বাংলাদেশ।

অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের অডিটোরিয়ামে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের গৌরবময় অধ্যায়ের দিনগুলোকে স্মরণ করে আন্দোলন ও গণহত্যার পোস্টার ও আলোকচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া, গণহত্যার ওপর নির্মিত প্রামাণ্যচিত্রও প্রদর্শিত হয়।

যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশের গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারীদের অনেকেই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা গণঅভ্যুত্থানের স্থিরচিত্র ও ভিডিও দেখেন এবং সেই স্মৃতিময় দিনগুলো স্মরণ করেন।

এছাড়া, অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ, বিভিন্ন পেশাজীবী, প্রবাসী বাংলাদেশী ও দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর