বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ভোলায় জামায়াতের কর্মীদের ওপর বিএনপি কর্মীদের হামলার অভিযোগ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জামায়াতের নির্বাচনী প্রচারণাকালে দলটির কর্মী ও সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির কর্মীদের বিরুদ্ধে।

জানা যায়, এ ঘটনায় জামায়াতের ৬ কর্মী আহত হয়েছেন।

আজ শনিবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলার টবগী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চৌকিদার বাড়িতে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে উপজেলার টবগী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড জামায়াতের নেতাকর্মীরা তাদের নির্বাচনি প্রতীক দাঁড়িপাল্লার প্রচারণার কাজ শুরু করেন। তারা বিভিন্ন এলাকা ঘুরে যখনই চৌকিদার বাড়িতে প্রবেশ করেন, সেখানে বাধা দেয় বিএনপির কর্মীরা। এরপর কথা কাটাকাটির এক পর্যায়ে বিএনপি কর্মীরা জামায়াত কর্মীদের উপর হামলা চালায়।

এতে জামায়াতের অন্তত ৬ জন কর্মী আহত হয়েছেন। তারা হলেন- আব্দুল হালিম, ফয়জুল্লাহ, তানজিল, রাতুল। অন্য দুই জনের পরিচয় জানা যায়নি। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

অপরদিকে বিএনপি সমর্থকরা জানান, তাদের শান্তিপূর্ণ প্রচারণাকালে জামায়াতের কর্মীরা হামলা চালিয়ে তাদের বেশ কয়েকজনকে আহত করেছে।

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ওসি (তদন্ত) রিপন কুমার সাহা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতির শান্ত করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কারও পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর