শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

লেবাননে হিজবুল্লাহ কমান্ডার নিহত: ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৭ মে, ২০২৫, ৭:২১ অপরাহ্ন

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা শনিবার দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ’র স্থানীয় এক কমান্ডারকে হত্যা করেছে। এএফপি এই খবর জানায়।

লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৩ সালের নভেম্বর থেকে যুদ্ধবিরতি সত্ত্বেও গত কয়েক দিনে চতুর্থবারের মতো লেবাননে হামলা চালিয়েছে ইসরাইল। সর্বশেষ হামলায় একজন নিহত হওয়ার খবর জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে নিহতের পরিচয় জানায়নি।

এএফপি’র একজন সংবাদদাতা ইসরাইলি সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে আবু আল-আসওয়াদে একটি গাড়ির পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ দেখেছেন।

ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, তাদের বাহিনী দক্ষিণ লেবাননে ‘হিজবুল্লাহর সন্ত্রাসী অবকাঠামো পুনঃপ্রতিষ্ঠার’ সঙ্গে জড়িত এক কমান্ডারকে হত্যা করেছে।

ইসরাইলি সেনাবাহিনী বলেছে, সন্ত্রাসী অবকাঠামো এবং সংশ্লিষ্ট কার্যকলাপ পুনর্নির্মাণ ইসরাইল ও লেবাননের মধ্যে সমঝোতার স্পষ্ট লঙ্ঘন।

যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, ইরান-সমর্থিত হিজবুল্লাহকে লেবাননের লিটানি নদীর উত্তরে তার যোদ্ধাদের ফিরিয়ে নিতে হবে এবং দক্ষিণে অবশিষ্ট সামরিক অবকাঠামো ভেঙে ফেলতে হবে। ইসরাইল লেবানন থেকে তার সমস্ত বাহিনী প্রত্যাহার করতে হবে। তবে তারা ‘কৌশলগত’ বলে মনে করে এমন পাঁচটি এলাকায় সৈন্য মোতায়েন অব্যাহত রেখেছে।

এই সপ্তাহের শুরুতে ইসরাইলি সেনাবাহিনী বলেছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের টার্গেট করে তিনটি পৃথক হামলা চালানো হয়েছে।

লেবানন বলেছে, তারা যুদ্ধবিরতি প্রতিশ্রুতি মেনে চলছে। হামলা বন্ধ করতে ও সমস্ত সৈন্য প্রত্যাহারের জন্য ইসরাইলকে চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে লেবানন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর