শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সুদৃঢ় ও বিশ্বাসযোগ্য নিরাপত্তার নিশ্চয়তাসহ ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা হতে হবে: ম্যাখোঁ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ১:১৫ অপরাহ্ন

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ মঙ্গলবার বলেছেন, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় ‘সুদৃঢ় ও বিশ্বাসযোগ্য নিরাপত্তার নিশ্চয়তা থাকতে হবে।’ দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে এক ফোনালাপের পর তিনি এ মন্তব্য করেন।

ম্যাখোঁ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ বলেন, ‘আমরা ইউক্রেনে একটি সুদৃঢ় ও দীর্ঘস্থায়ী শান্তি চাই। এটি অর্জনের জন্য, রাশিয়াকে তার আগ্রাসন বন্ধ করতে হবে এবং এর সাথে ইউক্রেনীয়দের জন্য সুদৃঢ় ও বিশ্বাসযোগ্য নিরাপত্তার নিশ্চয়তা থাকতে হবে।’

তিনি ২০১৪ এবং ২০১৫ সালে পূর্ব ইউক্রেনে সংঘাতের অবসান ঘটাতে স্বাক্ষরিত চুক্তির কথা উল্লেখ করে বলেন, ‘অন্যথায়, এই যুদ্ধবিরতি মিনস্ক চুক্তির মতোই শেষ হওয়ার ঝুঁকি থাকবে।’

প্যারিস থেকে এএফপি এ খবর জানায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন নীতির নাটকীয় পরিবর্তনের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করার জন্য ম্যাখোঁ প্যারিসে ইউরোপীয় নেতাদের সাথে এক জরুরি বৈঠকের পর জেলেনস্কির সাথে এই ফোনালাপ করেন।

ইউরোপীয় নেতারা আশঙ্কা করছেন, ট্রাম্প রাশিয়ার সঙ্গে শান্তি স্থাপনে এমন আলোচনা করতে চান যেখানে ইউরোপীয় ইউনিয়ন তো দূরের কথা কিয়েভও জড়িত থাকবে না।

জেলেনস্কি তার নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, ম্যাখোঁ তাকে ইউরোপীয় নেতাদের সাথে আলোচনা সম্পর্কে অবহিত করেছেন এবং তারা কীভাবে শান্তি অর্জন করবেন সে সম্পর্কে একটি ‘সাধারণ দৃষ্টিভঙ্গি’ বিনিময় করেছেন। তিনি এক্স-এ বলেন, ‘আমরা একটি সাধারণ দৃষ্টিভঙ্গি বিনিময় করেছি যেখানে নিরাপত্তার নিশ্চয়তা অবশ্যই সুদৃঢ় এবং নির্ভরযোগ্য হতে হবে।’

‘এই ধরণের নিশ্চয়তা ছাড়া অন্য কোনও সিদ্ধান্ত একটি ভঙ্গুর যুদ্ধবিরতি হবে, যা, কেবল রাশিয়ার আরেকটি প্রতারণা এবং ইউক্রেন বা অন্যান্য ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে রাশিয়ার আর একটি নতুন যুদ্ধের সূচনা হিসেবে কাজ করবে।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর