সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে : অর্থ ও পরিকল্পনামন্ত্রী স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়িত ওসমানী উদ্যান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই – বাণিজ্যমন্ত্রী ক্যান্সার হাসপাতালগুলোতে রেডিওথেরাপি মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় নিহত ১২ বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার ঢাকায় এসেছেন ফিফা সভাপতি ইনফান্তিনো

পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৫:৫৬ অপরাহ্ন

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন তার পদ থেকে পদত্যাগ করেছেন। 

আজ সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

এসময় তিনি তার পদত্যাগের সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আজকের দিন থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছি। আমি এই সিদ্ধান্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানিয়েছি। তিনি এতে সম্মতি দিয়েছেন।’

ইশরাক বলেন, প্রধানমন্ত্রী আমাকে মাদকবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। আমি ঢাকা-৬ আসন ও পার্শ্ববর্তী এলাকায় মাদক নির্মূলের পাশাপাশি জনজীবনের অন্যান্য সমস্যা সমাধানে কাজ করতে চাই। এ বিষয়ে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করতে হয়েছে। স্বাধীনতা অর্জনের পরও বিভিন্ন ক্ষেত্রে লড়াই চালিয়ে যেতে হবে। সাংস্কৃতিক, অর্থনৈতিক, মাদকবিরোধী ও সীমান্ত নিরাপত্তার মতো বিষয়গুলোতে এই লড়াই অব্যাহত রাখা জরুরি।

মাদকের বিস্তারকে দেশের ভবিষ্যৎ ও রাষ্ট্রের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, মাদক শুধু ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করছে না, এটি বাংলাদেশের অস্তিত্বকেও হুমকির মুখে ফেলতে পারে। এ কারণে মাদকের বিরুদ্ধে ঘোষিত অভিযান অব্যাহত রাখতে চাই।

মাদকবিরোধী অভিযানে নিজের অস্ত্র প্রদর্শনের বিষয়ে তিনি বলেন, আমি বিশ্বাস করি, কোনো ভুল করিনি। নিজের নিরাপত্তার জন্য কিছু সময় অস্ত্র হাতে নিই। চাঁদা তুলতে যাই নাই, মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিলাম। কিন্তু সেই ছবি দিয়ে বিভিন্ন ভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে তুলে ধরা হয়; যাতে মাদক নির্মূলের মূল ঘটনা ধামাচাপা পড়ে। তবে, আমার দ্বারা কোনো ভুল হয়ে থাকলে, কাউকে আঘাত দিলে দুঃখ প্রকাশ করি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর