শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

গাজা অভিমুখী ৩৭ দেশের ২০১ জনকে আটক করেছে ইসরায়েল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ১২:৩০ অপরাহ্ন

ইসরায়েলি বাহিনী ফিলিস্থিনের গাজা অভিমুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র নৌযানগুলোকে আটকে দিয়েছে। ওই সব নৌযানে থাকা কর্মীদের আটক করেছে। তাদের মধ্যে জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় গাজার পথে যাত্রাকালে ইসরায়েলি সেনারা অন্তত ১৩টি নৌযান আটক করেছে। আটক নৌযানগুলোতে ৩৭ দেশের ২০১ জনেরও বেশি মানুষ ছিলেন। তাদের মধ্যে ৩০ জন স্পেনের, ২২ জন ইতালির, ২১ জন তুরস্কের এবং ১২ জন মালয়েশিয়ার নাগরিক রয়েছেন।

ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবুকেশেক জানিয়েছেন, এখনো প্রায় ৩০টি নৌযান ইসরায়েলি বাহিনীকে এড়িয়ে গাজায় পৌঁছানোর জন্য সংগ্রাম করছে।

ঘটনাটির প্রতিবাদে বিশ্বজুড়ে বিক্ষোভ হয়েছে—অঙ্কারা, মেক্সিকো সিটি, বোগোতা, বুয়েনস আইরেস ও মাদ্রিদসহ বিভিন্ন শহরে।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো দেশ থেকে ইসরায়েলের সব কূটনীতিককে বহিষ্কার করেছেন। তিনি ঘটনাটিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে সংঘটিত “নতুন আন্তর্জাতিক অপরাধ” বলে আখ্যা দিয়েছেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, ইসরায়েল “নিরস্ত্র বেসামরিক লোকজন ও জীবন রক্ষাকারী মানবিক সহায়তা বহনকারী জাহাজের ওপর ভয়ভীতি ও জবরদস্তি” চালিয়েছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর