শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বাংলাদেশকে ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন প্রবাসীদের জন্য ২০২৭ হজের প্রাক-নিবন্ধন শুরু পে স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি কাতারের সদ্যপ্রয়াত আমিরের স্মরণে ঢাকায় সড়কের নামকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর আইজিপি বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যায় জড়িত মোজাফফর হোসেনকে আটক করেছে ডিবি শেষ ৭ মিনিটের ভেল্কিতে ইংল্যান্ডকে হারিয়ে আবারও ফাইনালে আর্জেন্টিনা

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মলয় কুমার গাঙ্গুলী মারা গেছেন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬, ৪:৫১ অপরাহ্ন

একাত্তরের কণ্ঠযোদ্ধা ও খ্যাতনামা লোকসংগীতশিল্পী মলয় কুমার গাঙ্গুলী আর নেই। সোমবার (গতকাল) রাত ৯টা ২০ মিনিটে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন তবলাশিল্পী পল্লব স্যানাল। 

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ ও ফুসফুসজনিত জটিলতায় ভুগছিলেন মলয় কুমার গাঙ্গুলী। মৃত্যুর পর রাত ২টার দিকে তাঁর মরদেহ ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়।

মলয় কুমার গাঙ্গুলীর একমাত্র কন্যা বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। আজ রাতে তিনি দেশে ফেরার পর শেষকৃত্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পরিবার।

১৯৪৬ সালে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফফরপুর গ্রামে জন্মগ্রহণ করেন মলয় কুমার গাঙ্গুলী। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি কলকাতায় গিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দেন। সেখানে এস এম আবদুল গণি বোখারীর লেখা ও সুরে ‘ওরে ও বাঙালি আর কতকাল থাকবি ঘুমেতে হইয়া বিভোর’ গানটিতে একক কণ্ঠ দেন তিনি, যা মুক্তিযুদ্ধকালীন অনুপ্রেরণামূলক গানের অন্যতম হয়ে ওঠে।

চলচ্চিত্রের গানেও তাঁর কণ্ঠ ছিল সমান জনপ্রিয়।

‘পুত্রবধূ’ সিনেমার ‘গুরু উপায় বলো না’ গানটি শ্রোতামহলে বিশেষ সাড়া ফেলেছিল, যেখানে পর্দায় ঠোঁট মিলিয়েছিলেন প্রয়াত অভিনেতা প্রবীর মিত্র। এ ছাড়া ‘আমার মন তো বসে না’সহ একাধিক চলচ্চিত্রের গানে তাঁর কণ্ঠ পাওয়া গেছে।

আলোচিত দেশাত্মবোধক গান ‘যদি রাত পোহালে শোনা যেত, বঙ্গবন্ধু মরে নাই’-এর সুরকারও ছিলেন মলয় কুমার গাঙ্গুলী। গানটি তিনি নিজে গেয়েছেন, পরবর্তীতে হাসান মতিউর রহমানের লেখা এই গানটি কণ্ঠে তুলেছিলেন সাবিনা ইয়াসমীনও।

একাত্তরের কণ্ঠযোদ্ধা হিসেবে তাঁর অবদান ও সংগীতে রেখে যাওয়া উত্তরাধিকার বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর