শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী স্বপন

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৬০ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৫:০২ অপরাহ্ন

ফিলিস্তিনের অবরদ্ধ গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা শুরুর পর থেকে নিহ্তের নিশ্চিত সংখ্যা ৬০ হাজার ছাড়িয়ে গেছে।

আজ মঙ্গলবার (২৯ জুলাই) স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালে ১১৩ জন ফিলিস্তিনির লাশ আনা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল ৬০ হাজার ৩৪ জনে।

মন্ত্রণালয়ের সর্বশেষ দৈনিক আপডেটে বলা হয়েছে, যুদ্ধের সময় ইসরায়েলি বাহিনীর হাতে আহতের মোট সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ৮৭০ জনে দাঁড়িয়েছে।

যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে ইসরায়েলি সরকার ২০২৩ সাল থেকে গাজায় নৃশংস গণহত্যা চালিয়ে যাচ্ছে।

অঞ্চলজুড়ে এখন পর্যন্ত নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। এই অবিরাম বোমাবর্ষণে অঞ্চলটির ৯০ শতাংশের বেশি ধ্বংস হয়ে গেছে এবং খাদ্য সংকটে দুর্ভিক্ষ দেখা দিয়েছে।

গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

সেই সঙ্গে উপত্যকাজুড়ে যুদ্ধের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি ইসরায়েল।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর