বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

২৮ বছরে প্রথমবার কলকাতার বইমেলায় নেই বাংলাদেশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ১:৩৩ অপরাহ্ন

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অনুষ্ঠিত হতে যাওয়া বইমেলায় অংশগ্রহণকারী দেশের তালিকা থেকে বাদ পড়েছে বাংলাদেশ। দীর্ঘ ২৮ বছরের মধ্যে এবারই প্রথমবারের মতো এই তালিকায় বাংলাদেশের নাম উল্লেখ করা হয়নি। এতে করে বইমেলায় বাংলাদেশের স্টল থাকা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। 

আজ শনিবার (১৬ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ বছরের মধ্যে প্রথমবারের মতো কলকাতা আন্তর্জাতিক বইমেলার শিডিউলে অংশগ্রহণকারী দেশ হিসাবে বাংলাদেশের উল্লেখ পাওয়া যায়নি। শুক্রবার এই বইমেলার শিডিউল প্রকাশ করা হয়।

১৯৯৬ সাল থেকে বাংলাদেশে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর থেকে কলকাতা শহরের বইমেলার প্রতিটি সংস্করণে স্থান পেয়েছিল বাংলাদেশ। আর ১৯৯৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে ওই বইমেলায় যোগ দিয়েছিলেন। সেই বছর বাংলাদেশ ছিল কলকাতার ওই বইমেলার থিম কান্ট্রি।

পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চ্যাটার্জি বলেছেন, বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে তারা এখনও কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কোনও নির্দেশনা পাননি। তিনি বলেন, বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমরা বাংলাদেশের অংশগ্রহণ সম্পর্কে কিছু বলতে পারছি না।

কলকাতায় পরবর্তী বইমেলা অনুষ্ঠিত হবে আগামী বছরের ২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে জায়গা সংকোচের জন্য নতুন কোনও পাবলিশার্সকে স্টল দেওয়া যায়নি বলে জানিয়েছে বইমেলা কর্তৃপক্ষ।

বইমেলায় এবারের  ‘থিম কান্ট্রি’ জার্মানি। এখন পর্যন্ত বইমেলায় অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, স্পেন, পেরু, ইতালি, আর্জেন্টিনা ও কলম্বিয়া রয়েছে বলে জানা গেছে। আর ভারতীয় রাজ্য প্রকাশনা সংস্থাগুলোর মধ্যে দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, গুজরাটও অংশ নেবে।

পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড’র আয়োজিত ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা শহরটির সল্টলেকে অনুষ্ঠিত হবে। বিগত বছরের মতো এবারও বইমেলার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর