বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ছায়ানটে হামলার ঘটনায় ৩০০ জনকে আসামি করে মামলা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ২:৫৭ অপরাহ্ন

রাজধানীর ধানমন্ডিতে  ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার রাতে ছায়ানট ভবনে হামলা, ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে ঢাকার ধানমন্ডি থানায় মামলাটি করেন প্রতিষ্ঠানটির প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ।

ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, দায়ের করা মামলায় তিন শতাধিক অজ্ঞাতনামা দুষ্কৃতকারীকে আসামি করা হয়েছে। তবে কোন ব্যক্তির নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি।

সেদিন দুর্বৃত্তরা ভেতরে ঢুকে সিসি ক্যামেরা, আসবাবপত্র, তবলা, হারমোনিয়াম, বেহালা এবং বিভিন্ন কক্ষে হামলা চালায় ও সেগুলোকে পুড়িয়ে দেয়। তবে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়টি এখনও জানা যায়নি।

ঘটনার পর ছায়ানট পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এ সময় তিনি সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের আইনের আওতায় আনার কথা জানান।

ছায়ানটের দেয়া এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার গভীর রাতে একদল ব্যক্তি জোর করে ছয়তলা ছায়ানট সংস্কৃতি-ভবনে ঢুকে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় ভবনের বিভিন্ন অংশে আগুন দেওয়ারও চেষ্টা করা হয়।

প্রতিষ্ঠানটির সভাপতি সারওয়ার আলী ও সাধারণ সম্পাদক লাইসা আহমেদ লিসার স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, অডিটোরিয়াম ও অফিসসহ ভবনের প্রায় সব কটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার সময় ভবনের সব সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলা হয়।

এতে আরও বলা হয়, ভাঙচুরের ঘটনায় বাদ্যযন্ত্র, কম্পিউটার ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি কিছু বাদ্যযন্ত্র, আসবাবপত্র ও সার্ভারে আগুন দেওয়া হয়। হামলাকারীরা অন্তত সাতটি ল্যাপটপ, কয়েকটি মোবাইল ফোন এবং একাধিক হার্ডডিস্ক লুট করে নিয়ে যায়। ভবনের বিদ্যুৎ সংযোগ ও বৈদ্যুতিক যন্ত্রপাতিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর