শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

২০২৪ সালে বিশ্বে খাদ্যের দাম কমেছে ২ দশমিক ১ শতাংশ : এফএও

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫, ১১:৫১ অপরাহ্ন

জাতিসংঘের বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বলেছে, বিশ্বে খাদ্য পণ্যের দাম আগের বছরের তুলনায় ২০২৪ সালে ২ দশমিক ১ শতাংশ কমেছে।  

শুক্রবার এফএও জানায়, বিশেষ করে খাদ্যশস্য এবং চিনির দর পতনের কারণে বিশ্বে খাদ্য পণ্যের দাম কমেছে। প্যারিস থেকে এএফপি একথা জানায়।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার খাদ্যশস্যের মূল্য সূচক ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে ১৩ দশমিক ৩ শতাংশ কমেছে এবং চিনির মূল্য সূচক কমেছে ১৩ দশমিক ২ শতাংশ।

উদ্ভিজ্জ তেলের মূল্য সূচকে ৯ দশমিক ৪ শতাংশ বৃদ্ধির ফলে খাদ্য মূল্য সূচক আংশিক হ্রাস পেয়েছে।

জাতিসংঘের খাদ্য সংস্থা আন্তর্জাতিক বাজারে পণ্য মূল্যের পরিবর্তন এবং প্রতিমাসের মূল্যের হিসাব সংরক্ষণ ও সমন্বয় করে মূল্য সূচক নির্ধারণ করে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর