বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

হ্যানয়ের পানশালায় আগুনে ১১ নিহত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ১২:৪৫ অপরাহ্ন

ভিয়েতনামের রাজধানীর একটি পানশালায় বৃহস্পতিবার আগুন ছড়িয়ে পড়ে ১১ জন নিহত এবং অপর দুইজন আহত হয়েছে। ধারনা করা হচ্ছে বোমা হামলায় এই আগুনের ঘটনা ঘটেছে। পুলিশ এই খবর জানায়।

রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, পশ্চিম হ্যানয়ের বহুতল ভবনের ওই পানশালা আগুনের কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। আগুনের ভয়াবহতায় ভবনটির বিশাল অংশ পুড়ে ছাই হয়ে গেছে।

পুলিশ বলেছে তারা স্থানীয় সময় রাত ১১ টার দিকে আগুনের খবর পায় এবং দ্রুত ঘটনাস্থলে গিয়ে ‘ভবনের ভিতরে আটকাপড়াদের’ উদ্ধারের চেষ্টা চালায়।

উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাতজনকে জীবিত উদ্ধার করে। এদের মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ১১ জনের মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে বলেছেন, আগুনের ভয়াবহতা দেখে কেউ উদ্ধার কাজে অংশ নিতে সাহস পায়নি।

হ্যানয় পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পুলিশের ধারনা পানশালাটি সম্পূর্ণরুপে ভস্মীভূত হয়ে যায় এবং সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।’

বার্তা সংস্থা এএফপি এই খবর জানায়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর