বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

হাতিরঝিল থেকে নারী সাংবাদিকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ৪:২৭ অপরাহ্ন

রাজধানীর হাতিরঝিল লেক থেকে রাহানুমা সারাহ (৩২) নামে এক নারী সাংবাদিকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত রাহানুমা জি-টিভির নিউজরুম এডিটর ছিলেন বলে জানা গেছে।
গতকাল মঙ্গলবার রাতে রাহনুমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ ( ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে রাত সোয়া দুইটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাহানুমাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা পথচারী মোহাম্মদ সাগর জানান, ‘মঙ্গলবার  রাতে হাতিরঝিল লেকে এক নারীকে ভাসমান অবস্থায় দেখতে পাই। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার সঙ্গে থাকা পরিচয়পত্র থেকে নাম জানা গেছে। রাহানুমার বাসা কল্যাণপুরে। তার বাবার নাম বখতিয়ার শিকদার।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া  বাসস’কে বলেছেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর