বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

হত্যা মামলায় সালমান-আনিসুল ১০ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, ১১:১২ অপরাহ্ন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হককে ১০ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার (১৪ আগস্ট) আদালতে তোলা হলে বিচারক তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাজধানীর সাইন্সল্যাবে হকার শাহজাহান হত্যা মামলায় এ রিমান্ড দেওয়া হয় আওয়ামী লীগের দুই হেভিওয়েট নেতাকে।

জানা গেছে, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ সালমান ও আনিসুল হকের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

এর আগে বিকেলে তাদের আদালতে হাজির করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) বিভাগ। তার আগে গতকাল মঙ্গলবার সদরঘাট এলাকা থেকে সাবেক সরকারের দুই মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়। তারপর থেকে তারা ডিবি হেফাজতে ছিলেন।

বিকেলে সালমান ও আনিসুলকে আদালতে আনা হলে সেখানে তাদের বহন করা প্রিজন ভ্যানে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় তাদের দুজনসহ পতিত সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন বিক্ষুব্ধরা।

জানা গেছে, বুধবার বিকেল ৫টা ৫৫ মিনিটে দুজনকে গোয়েন্দা (ডিবি) কার্যালয় থেকে আদালতের পথে গাড়িতে তোলা হয়। তাদের প্রিজন ভ্যানের নিরাপত্তায় আরও নয়টি গাড়ি ছিল। এর মধ্যে তিনটি সাদা মাইক্রোবাস, একটি প্রিজন ভ্যান ও ছয়টি পুলিশ ভ্যান। প্রিজন ভ্যানের আগে-পিছে পুলিশের গাড়িগুলো নিরাপত্তায় ছিল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপরই সরকারের অনেক মন্ত্রী-এমপি গা ঢাকা দিয়ে আত্মগোপনে চলে যান। তাদের কেউ কেউ দেশ ছাড়েন বলেও খবর পাওয়া যায়।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর