বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

হজ-ওমরাহ পালনে সৌদির ২০২৫ সালের জন্য নতুন নির্দেশনা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ১:৫০ অপরাহ্ন

পবিত্র হজ ও ওমরাহ পালন নিয়ে ২০২৫ সালের জন্য নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব সরকার। এতে আবহাওয়া, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা বিবেচনা করে কিছু শ্রেণিভুক্ত মানুষকে হজে না যাওয়ার অনুরোধ করা হয়েছে।

সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, যাদের বয়স ৬৫ বছর বা তারও বেশি, কঠিন রোগে আক্রান্ত যেমন: হৃদরোগ, কিডনি, শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা, ডায়বেটিস, রোগ প্রতিরোধক্ষমতা কম, ক্যানসার এবং ১২ বছরের কম বয়সী শিশু; তাদের হজ ও ওমরাহ পালনের পরিকল্পনা বাদ দেওয়া উচিত।

যেহেতু হজ পালনে প্রায় ২৫ কিলোমিটার পথ হাঁটতে হয়, তাই হাজিদের শারীরিক সক্ষমতা থাকতে হবে বলে জানিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।

দেশটির কর্তৃপক্ষ বলছে, আগামী বছরও হজ হবে গ্রীষ্মকালের প্রখর রোদ ও গরমের মধ্যে। এ জন্য যাদের শরীর সুস্থ, তাদের হজ করতে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

হজ ও ওমরাহ পালনের জন্য প্রতি বছর লাখ লাখ মুসলমান সৌদি আরবে যান। বিশ্বের বিভিন্ন দেশের শিশু-কিশোর থেকে শুরু করে বয়োবৃদ্ধ—সবাই মহান আল্লাহর সান্নিধ্য অর্জন এবং ইসলামের বিধান পরিপালনে হজ পালন করেন। তাদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে পর্যাপ্ত ব্যবস্থাপনা থাকে সৌদি সরকারের পক্ষ থেকে। এরপরও দেশটির প্রাকৃতিক আবহাওয়ার বৈচিত্র্য মানিয়ে নিতে না পারায় মৃত্যুবরণ করেন অনেকে।

চলতি বছর হজ করতে ২৫ লাখের বেশি মুসল্লি একত্র হন সৌদি আরবে। তাদের মধ্যে প্রায় ১ হাজার ৩০০ মুসল্লি মৃত্যুবরণ করেন। যাদের বেশির ভাগেরই প্রাণ গেছে অতিরিক্ত গরমের কারণে। এ বছর হজের সময় সৌদিতে অস্বাভাবিক রকম তাপমাত্রাও ছিল।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর