বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

স্পেনে ভয়াবহ বন্যায় ৯৩ জন নিখোঁজ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ১:৪৪ অপরাহ্ন

এক সপ্তাহ আগে দক্ষিণ-পূর্ব স্পেনে ভয়াবহ বন্যায় ২০০ জনেরও বেশি প্রাণহানির পর এখনো প্রায় ৯৩ জনকে নিখোঁজ হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে বলে ভ্যালেন্সিয়ার আঞ্চলিক বিচার বিভাগীয় কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে। ভ্যালেন্সিয়া, স্পেন থেকে এএফপি এখবর জানায়।

ভ্যালেন্সিয়ার উচ্চ আদালত মঙ্গলবার ৮৯ জনকে নিখোঁজ হিসাবে তালিকাভুক্ত করেছে। তবে, বুধবার আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের কাছে আরও চার ব্যক্তি নিখোঁজ বলে রিপোর্ট করা হয়েছে।

স্পেনে এ যাবৎ কালের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় কমপক্ষে ২১৯ জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই ভ্যালেন্সিয়া অঞ্চলের।

নিখোঁজদের মধ্যে অনেকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফলে এই সংখ্যা বাড়বে বলে আশঙ্ক করা হচ্ছে। যদিও আদালত বলেছে যে কর্তৃপক্ষ তাদের কয়েকজনকে জীবিত খুঁজে পাওয়ার বিষয়টি অস্বীকার করেনি।

ভ্যালেন্সিয়া অঞ্চলের ভূগর্ভস্থ গ্যারেজ এবং জলপথে বুধবার অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো হয়।

এই অঞ্চলে মোতায়েন করা ১৫,০০০ পুলিশ এবং সৈন্য ধ্বংসযজ্ঞ পরিষ্কার এবং রাস্তা ও অবকাঠামো মেরামত করতে সাহায্য করছে।

স্পেন সরকার মঙ্গলবার বিধ্বস্ত অঞ্চলগুলোর পুননির্মাণের জন্য ১০.৬ বিলিয়ন ইউরোর ($১১.৫ বিলিয়ন) একটি সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে।

বুধবার, ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক ক্ষতিগ্রস্ত অঞ্চলে পুনর্গঠনে অর্থায়নের জন্য ৯০০ মিলিয়ন ইউরোর প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর