বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

স্পেনে বন্যা মোকাবেলায় অব্যবস্থাপনার প্রতিবাদে ব্যপক বিক্ষোভ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১:২৮ অপরাহ্ন

স্পেনের সাম্প্রতিকতম বন্যায় ক্ষতিগ্রস্ত হাজার হাজার মানুষ অভূতপূর্ব এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকারি ব্যর্থতার প্রতিবাদে রোববার ভ্যালেন্সিয়ায় বিক্ষোভ করেছে। ভ্যালেন্সিয়া থেকে এএফপি এ খবর জানায়। 

প্রবল বর্ষণ এবং ভয়াবহ আকস্মিক বন্যায় গত ২৯ অক্টোবর, এখানে ২৩১ জন লোকে মৃত্যু হয় এবং ঐতিহ্যগতভাবে ক্যাথলিক এই দেশে বন্যা বিধ্বস্ত পূর্ব ভ্যালেন্সিয়া অঞ্চলের হাজার হাজার ভুক্তভোগী মানুষকে তাদের প্রিয়জন ও ঘরবাড়িতে অবস্থান করা ছাড়াই এবারের বড়দিন কাটাতে হয়।

আঞ্চলিক পুলিশ জানায়, কয়েক দশকের মধ্যে স্পেনের সবচেয়ে মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ অব্যবস্থাপনার জন্য প্রায় ৮০ হাজার মানুষ আবার নিন্দা করেছে।

এনরিকে সোরিয়ানো বলেন, বন্যা নিয়ে যা কিছু ঘটেছে তার পরেও কোন রাজনীতিবিদ পদত্যাগ করেননি, না কোন পরিণতি হয়েছে, না তারা কিছু করছে।
বেশিরভাগ মানুষের ক্ষোভের তীর ভ্যালেন্সিয়া অঞ্চলের প্রধান কার্লোস ম্যাজনের দিকে ধাবিত হয়েছে। বিক্ষোভকারীরা তাকে “খুনী” এবং “অপরাধী” বলে চিৎকার করে এবং “ম্যাজন পদত্যাগ কর” লেখা চিহ্ন বহন করে।

পিকানা শহরের আম্পারো মাতেওস বলেন, ম্যাজন তার কাজ করেনি এবং যারা তাদের কাজ করে না, বিশেষ করে একজন সরকারি কর্মচারি, তাদের রাস্তায় যেতে হবে।

দুর্যোগে প্রাণ হারানো ২৩১ জনের মধ্যে ২২৩ জন ভ্যালেন্সিয়া অঞ্চলের বাসিন্দা ছিল। চারজন এখনও নিখোঁজ রয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর