বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

স্থিতিশীল বাংলাদেশ গড়তে একত্রে কাজ করবে ভারত-যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫, ১:১৮ অপরাহ্ন

ভারতে যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত এরিক গারসেটি বলেছেন, আমরা সবাই চাই একটি স্থিতিশীল, সমৃদ্ধ এবং সহনশীল বাংলাদেশ এবং এই লক্ষ্যেই ভারত ও যুক্তরাষ্ট্র একে অপরের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারবে।

টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষা নিয়ে যুক্তরাষ্ট্র এবং ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এরিক গারসেটি বলেছেন, বাইডেন এবং আসন্ন ট্রাম্প প্রশাসন উভয়েই বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের কথা বলেছেন।

গারসেটি কলকাতায় এক সংবাদ সম্মেলনে বলেন, আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা গত সপ্তাহে এক বৈঠক করেছিলেন এবং সেখানে বাংলাদেশ ছিল এক গুরুত্বপূর্ণ আলোচনা বিষয়। আমরা কীভাবে বাংলাদেশকে সবচেয়ে ভালোভাবে সাহায্য করতে পারি? বাংলাদেশ কিভাবে দ্রুত নির্বাচন আয়োজন করতে পারে এবং সবার নিরাপত্তা নিশ্চিত করতে পারে, সেটাই আমাদের মূল লক্ষ্য।

গারসেটি বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি ও শাসনব্যবস্থা পরিবর্তন নিয়ে আলোচনা করেন এবং উল্লেখ করেন যে, শাসনব্যবস্থা পরিবর্তন সবসময় কঠিন, তবে এটি যদি বিশ্ব সম্প্রদায় গ্রহণ করে, তা হলে এটি একটি ইতিবাচক পদক্ষেপ হতে পারে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর