বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সৌদি আরবে ১৯ হাজারেরও বেশি অভিবাসী গ্রেপ্তার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫, ১২:২৭ অপরাহ্ন

সৌদি সরকার গত ২৬ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত ১৯ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) উদ্ধৃতি দিয়ে এএফপি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর যৌথ অভিযানে এসব অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করা হয়েছে। 

রিয়াদ থেকে এএফপি আজ এই খবর জানিয়েছে।

এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে,আবাসিক আইন লঙ্ঘন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ১১ হাজার ৪ শ’ ২ জনকে আবাসিক আইন লঙ্ঘন, ৪ হাজার ৭শ’ ৭৫ জনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং ৩ হাজার ৩শ’ ৬৪ জনকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের অভিযোগে ৯শ’৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৫৮ শতাংশ ইথিওপিয়ান, ৪০ শতাংশ ইয়েমেনি এবং ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

এদিকে ১শ’ ২৯ জনকে সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করা হয়। পরিবহন আইন লঙ্ঘনের অভিযোগে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেউ যদি কাউকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহযোগিতা করে এবং কাউকে পরিবহন সুবিধা ও আশ্রয় দেয়, তাহলে তাকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হবে। এছাড়া ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে। একইসঙ্গে তার সম্পত্তি এবং যানবাহনও বাজেয়াপ্ত করা হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর