বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সুদানে বাজারে হামলায় ৪০ জন নিহত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৫০ অপরাহ্ন

সুদানের ওমদুরমান শহরের একটি বাজারে আধাসামরিক বাহিনীর গোলাবর্ষণে ৪০ জন নিহত হয়েছেন। শনিবার এক হাসপাতাল সূত্র এ তথ্য জানিয়েছে।

পোর্ট সুদান থেকে এএফপি জানায়, নিরাপত্তার কারণে নাম প্রকাশ করতে অনিচ্ছুক আল-নাও হাসপাতালের এক কর্মকর্তা বলেন, ‘এখনও আহতদের হাসপাতালে আনা হচ্ছে।’ হামলাটি চালিয়েছে আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানে নিয়মিত সেনাবাহিনীর সঙ্গে আরএসএফ-এর ভয়াবহ সংঘর্ষ চলছে। এতে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং এক কোটিরও বেশি মানুষ ঘরছাড়া হয়েছেন।

রাজধানী খার্তুমে দীর্ঘদিনের অচলাবস্থার পর সেনাবাহিনী সম্প্রতি পাল্টা অভিযান চালিয়ে তাদের প্রধান কার্যালয়সহ গুরুত্বপূর্ণ ঘাঁটি পুনরুদ্ধার করেছে।

তবে আরএসএফ এখন শহরের বিভিন্ন এলাকা থেকে সরে গিয়ে রাজধানীর উপকণ্ঠে অবস্থান নিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবারের হামলার গোলাগুলির উৎস ছিল ওমদুরমানের পশ্চিম দিক, যেখানে এখনও আরএসএফ-এর নিয়ন্ত্রণ রয়েছে। সম্প্রতি বাজারের সাধারণ মানুষ লক্ষ্যবস্তু হয়েছে এমন আরও কিছু হামলা হয়েছে।

এর একদিন আগে আরএসএফ কমান্ডার মোহাম্মদ হামদান দাগলো ঘোষণা করেছেন যে, তিনি সেনাবাহিনীকে রাজধানী থেকে উৎখাত করবেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর