শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

সিরিয়ার লাতাকিয়ায় ইসরাইল বিমান হামলা চালিয়েছে: রাষ্ট্রীয় গণমাধ্যম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ১০:১৭ অপরাহ্ন

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বৃহস্পতিবার জানিয়েছে, ইসরাইল উপকূলীয় শহর লাতাকিয়ায় বিমান হামলা চালিয়েছে। দামেস্ক থেকে এএফপি এখবর জানায়।

বর্তাসংস্থা সানা জানায়, ‘বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা লাতাকিয়ার উপর হামলা প্রতিরোধ করেছে।’
বার্তা সংস্থাটি জানিয়েছে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শক্ত ঘাঁটি লাতাকিয়ার প্রবেশপথে ইসরায়েলের বিমান হামলার কারণে আগুন ধরে যায়।

তিনি ইসরায়েলের সাথে যুদ্ধরত লেবাননের জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহর সাথে জোটবদ্ধ।

সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়ায় শত শত হামলায় জড়িত ইসরাইলের সামরিক বাহিনী সঙ্গে এই বিমান হামলার ব্যাপারে জানতে চাওয়া হলে তারা বার্তা সংস্থা এএফপিকে লাতাকিয়া বোমা হামলার বিষয়ে মন্তব্য করবে না বলে জানিয়েছে।

ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইসরাইলের হামলাটি ছিল  ‘লাতাকিয়া শহরের একটি অস্ত্রের ডিপোকে লক্ষ্য করে।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর