বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সিরিয়ায় ইসরাইলি হামলায় নিহত ৩৬

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ২:০৫ অপরাহ্ন

সিরিয়ার পালমিরা শহরের আবাসিক ভবন ও শিল্প এলাকায় গতকাল বুধবার রাতে ইসরাইলের ভয়াবহ বিমান হামলায় ৩৬ জন নিহত এবং আহত হয়েছে ৫০ জনেরও বেশি। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই কথা জানিয়েছে।দামেস্ক থেকে এএফপি এই খবর জানায়।

ব্রিটেন-ভিত্তিক মানবাধিকার বিষয়ক সিরিয়ার পর্যবেক্ষক গ্রুপ জানিয়েছে, ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ৬১ জন নিহত হয়েছে।প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘শত্রু বাহিনী পালমিরা শহরের বেশ কিছু ভবন টার্গেট করে আল-তানাফ এলাকার দিক থেকে বিমান হামলা চালিয়েছে।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, হামলায় ‘৩৬ জনের প্রাণ গেছে এবং আহত হয়েছে ৫০ জনেরও বেশি’ এবং অস্ত্র গুদামের গুরুত্বপূর্ণ সরঞ্জাম ধ্বংস হয়েছে।

সিরিয়ার পর্যবেক্ষক গ্রুপ বলেছে, আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ‘নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।’

এদিকে এই হামলার ব্যাপারে ইসরাইল কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী স্পষ্ট করে বলেছে, বিদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদন নিয়ে তারা কোনো মন্তব্য করবে না।

পর্যবেক্ষক গ্রুপ জানিয়েছে, হামলায় ২২ বিদেশি নাগরিক এবং ৭ সিরীয়সহ ৪১ জন হয়েছে। আহতদের মধ্যে ৭ বেসামরিক নাগরিকও রয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর